1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে সাংবাদিক সম্মেলন - Madaripur Protidin
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৬.০১ পিএম
  • ৬৭৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি ।  রবিবার রাজৈর উপজেলা ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন চলাকালে ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি শাখারপাড় কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানী আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্টিং মিডিয়ায় বিভিন্নভাবে সংবাদ প্রকাশিত হয় ।

এর প্রতিবাদে আজ সোমবার রাজৈরে সংসদ সদস্য শাজাহান খানের বাসার হলরুমে সাংবাদিক সম্মেলন করেছেন রাজৈর আওয়ামীলীগের(একাংশ) আহবায়ক সাহাবুদ্ধিন সাহা। এসময় উপস্থিত ছিলেন সংসদ প্রতিনিধি আফম ফুয়াদ, পৌর আওয়ামীলীগের(একাংশ) আহবায়ক মোঃ মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য নুরজাহান পারুল, উপজেলা যুবলীগের সভাপতি রেদওয়ানুল হক রেজন মিয়া, সাবেক কাউন্সিলর শামীম, আওয়ামীলীগ নেতা এমারত আকন, সিদ্দিক আকন প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে সাহাবুদ্দিন সাহা জানান, এক ছাত্র নেতা নির্বাচনে প্রভাব বিস্তার, বিশৃংখলা সৃষ্টি, নৈরাজ্য ও অপপ্রচার করছিলেন। সে অন্য এলাকার ভোটার হলেও পাশর্^বর্তী ইশিবপুর রবিবার নির্বাচনের দিন বেলা তিনটার দিকে গাংকান্দি শাখার প্রাইমারী স্কুল কেন্দ্রে গিয়ে জাল ভোট দেয়ার অভিযোগ তুলে বিশৃংখলা সৃষ্টি করে।্ আমরা জানতে পেরেছি ওই কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় নিরাপদ আশ্রয় নিতে গেল টিনের আচরে তার হাত কেটে যায়। আর এঘটনাকে কেšদ্র করে চরম মিথ্যাচার করে । অভিযোগ অস্বীকার করে এব্যাপারে গোলাম রব্বানী জানান, জাল ভোট প্রদানকারিদের ধরে ছেড়ে দিচ্ছে- এমন খবর পেয়ে আমি ওই কেন্দ্রে যাই এবং এ বিষয়ে প্রিজাইডিং অফিসারের কথা বলি। এ সময় হামলা শিকার হই।##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!