1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পরাজিত দুই চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ । ভাংচুর ও লুটপাটের ঘটনায় এমপি শাজাহান খান ঘটনাস্থলে পরিদর্শনে গেলে দুই গ্র“পের পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Madaripur Protidin
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলমগীর হত্যা:  ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও   বিক্ষোভ মাদারীপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ কালকিনিতে চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান মাদারীপুরের শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা। হেলপার নিহত ও দুই চালক আহত। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন

রাজৈরে পরাজিত দুই চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ । ভাংচুর ও লুটপাটের ঘটনায় এমপি শাজাহান খান ঘটনাস্থলে পরিদর্শনে গেলে দুই গ্র“পের পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৫.৫৪ পিএম
  • ৫৯০ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পরাজিত দুই চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সোমবার এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয় । এ সংঘর্ষে ৩০জন আহত ও সংঘর্ষের সময় ষ্ট্রোক করে এক বৃদ্ধের মৃত্যু হয় এবং ভাংচুর ও লুটপাটের ঘটনায় আজ মঙ্গলবার সারে বারো টার দিকে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি ঘটনাস্থল পরিদর্শনে গেলে উভয়পক্ষের শতশত জনতা পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা । রাজৈর ২ আসনের এমপি সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মুন্নার সমর্থকরা ন্যায় বিচারের দাবীতে বিক্ষোভ শেষে বাড়ীর প্রাঙ্গনে সমাবেশে করে। এ সমাবেশে বক্তব্য রাখেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মুন্না ও সংসদ সদস্য শাজাহান খান।

অপরদিকে এসময় মাদারীপুর পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে উপস্থিত শতশত উত্তেজিত জনতাকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্ত থাকতে বলেন এবং তদন্ত করে ন্যায় বিচারের আশ্বাস দিলে অপরপক্ষ পরাজিত চেয়ারম্যান সাহাদাৎ হোসেনের(জেলা আওয়মীলীগ সভাপতি সমর্থিত) সমর্থকরাও স্থান ত্যাগ চলে যায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানায়, রোববার রাতে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চরকাশিমপুর এলাকায় বিজয়ী মেম্বর ফজলুল হক মুন্সীর সাথে পরাজিত মেম্বর প্রার্থী শুকুর আলীর সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার সকালে বৈরাগীর বাজারে আসাদ নামে এক যুবককে মারধোর করে শুকুর আলীর লোকজন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মুন্না খলিফা ফজলুল হক মুন্সীকে এবং অপর পরাজিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাহাদাত হোসেন মিয়া শুকুর আলীকে সমর্থন দেয়। এরপরই সকাল ১০ টার দিকে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের হাজার হাজার লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ২ ঘন্টাব্যাপী এ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় আতঙ্কিত হয়ে নুর ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ ষ্ট্রোক করে

। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সে শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০ টি বাড়ীঘর ভাংচুর, লুটপাট ও ২টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ মুন্না খলিফাদের বাড়ীতে লাটিচার্জ করে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করার সময় শত শত নারী পুরুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। মুন্না খলিফা নিজে উপস্থিত থেকে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!