1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আশুলিয়ার ৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি দুলাল’কে জামালপুরে মাদারগঞ্জ থেকে গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

আশুলিয়ার ৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি দুলাল’কে জামালপুরে মাদারগঞ্জ থেকে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৭.৩৩ পিএম
  • ৫৯৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ আশুলিয়ার চাঞ্চল্যকর ৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি দুলাল’কে জামালপুর জেলার মাদারগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, ভিকটিমের পিতা-মাতা ভিকটিমসহ আশুলিয়ার চারাবাগ এলাকার একটি বাড়িতে ভাড়টিয়া হিসেবে বসবাস করে আসছে। ভিকটিমের মা একটি গার্মেন্টসে এবং পিতা সাইকেল-রিক্সা মেকানিক হিসেবে কাজ করে। গ্রেফতারকৃত আসামী একই এলাকার একটি গার্মেন্টসে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। পাশাপাশি বাসায় থাকায় শিশু ভিকটিমের সাথে আসামীর মধ্যে বন্ধুবৎসল সম্পর্ক গড়ে ওঠে।

আসামী দুলাল প্রায়শ ভিকটিমকে চিপস্ ও চকলেট কিনে দিত। এই সম্পর্কের সুযোগ নিয়ে গত ৬ অক্টোবর রাত্র ৮টার দিকে ভিকটিম এর পিতা-মাতা বাসায় না থাকার সুযোগে আসামী দুলাল সুকৌশলে ভিকটিমকে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে পাশর্^বর্তী জনৈক সালাউদ্দিনের ভাড়া বাসার পাখির ঘরের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। তৎক্ষণাৎ ভিকটিম চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে ভিকটিমকে উদ্ধার করে এবংআসামী দুলাল পালিয়ে আত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনার পরে ৬ অক্টোবর ভিকটিমের মা বাদি হতে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায়প্রিন্ট ও ইলেক্ট্রনিকস ্মিডিয়াসহ এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি আসামী গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদ ও স্থানীয় সোর্সের সহায়তায় জানা যায় যে, আসামি মোঃ দুলাল (৫৫) বগুড়া জেলার দুর্গম চর কাজলা টেংরাকুরা এলাকায় অবস্থান করছেন এবংআগামী দু’দিনের মধ্যে সে অবৈধভাবে বর্ডার যোগে পার্শ্ববর্তী দেশে প্রবেশ করবেন। এমন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গত ২৭ ডিসেম্বর রাত ১০ ঘটিকায় বগুড়া জেলার কাজলা টেংরাকুরা এলাকার উদ্দেশ্যে গমন করে। টেংরাকুরা এলাকা এমন একটি প্রত্যন্ত এলাকা যেখানে পায়ে হেঁটে বালু পথে অভিযানিক দলকে প্রায় ১৫ কিলোমিটার আনুমানিক ২ ঘণ্টা হেঁটে যেতে হয়।

সন্দেহভাজন স্থানে গিয়ে অভিযানিক দলটি জানতে পারে যে, তাদের উপস্থিতি বুঝতে পেরে আসামি মোঃ দুলাল (৫৫) উক্ত স্থান থেকে পলায়ন করেছে। তারপর আভিযানিক দলটি আশেপাশের সকল এলাকায় সাড়াশি তল্লাশি অভিযান চালায়। এক পর্যায়ে অভিযানের দলটি জানতে পারে যে, আসামি দুলাল বগুড়া থেকে জামালপুর এলাকায় চলে এসেছে। সে জামালপুরের মাদারগঞ্জ থানার মির্জাপুর উত্তরপাড়া দুর্গম চরে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত আভিযানিক দল, বর্ণিত জামালপুর এলাকায় গমন করে। সেখান থেকেও আসামি মোঃ দুলাল (৫৫) পলায়ন করে। অতঃপর, অভিযানিক দল উক্ত এলাকায় সাড়াশি তল্লাশি অভিযান পরিচালনা করে। এমতাবস্থায়, এক পর্যায়ে ২৮ ডিসেম্বর ভোর রাতে মির্জাপুরের উত্তরপাড়া নিবাসী মোজা কামারের বাড়ির পেছনের ডোবা (পচাপানির ডোবা) থেকে উক্ত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ দুলাল, জেলা-জামালপুর’কে (৫৫) গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, গ্রেফতারকৃত আসামী দুলাল উক্ত দিনে ভিকটিমকে বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে পার্শবর্তী জনৈক সালাউদ্দিনের বাসায় নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। পরবর্তীতে ভিকটিমের চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে আত্মগোপনে ছিল। আত্মগোপনে থাকাকালে আসামী দুলাল বিগত ৫ মাসে নিয়মিত তার অবস্থান পরিবর্তন করে আসছিল। সে সব সময় দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলকে আত্মগোপনের জন্য বেছে নেয়। আত্মগোপনকালে সে দিনাজপুর জেলার দুর্গমঅঞ্চল, নেত্রকোনা জেলার প্রত্যন্ত চর, বগুড়াজেলারকাজলাটেংরাকুরা দুর্গম ও প্রত্যন্তচরএলাকাএবংজামালপুর জেলারমাদারগঞ্জ থানার মির্জাপুর উত্তরপাড়া প্রত্যন্ত চর এলাকায় অবস্থান করে আসছিল। জিজ্ঞাসাবাদে আরও জানাযায়, সে এর মধ্যে বেশ কয়েক বার অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে গমন করেছেনএবং পলায়নের চেষ্টা করেছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!