1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। - Madaripur Protidin
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ৩.৪৪ পিএম
  • ১১৮১ জন পঠিত

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে
প্রধানমন্ত্রীর শোক ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান (৭৮) বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি..রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের পিতা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। শুক্রবার বাদ জুমআ মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং কালকিনির সাহেবরামপুর জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কালকিনির পশ্চিম সাহেবরামপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মিয়াজ উদ্দিন খান প্রথমে জেলা মাদারীপুর পরিষদের প্রশাসক ছিলেন। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন চাকুরী করেছেন।
মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, ড. আবদুস সোবাহান গোলাপ এমপি, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।  অন্যদিকে রাজৈর পৌর আওয়ামীলীগের আহবায়ক মোঃ মতিয়ার রহমানের উদ্যোগে বামনাতলা মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!