1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ৪ দিনেও উদ্ধার হয়নি প্রবাসীর অপহৃত কিশোরী ॥ গ্রেফতার-২ - Madaripur Protidin
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে ৪ দিনেও উদ্ধার হয়নি প্রবাসীর অপহৃত কিশোরী ॥ গ্রেফতার-২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৬.৪৬ পিএম
  • ৭১৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ॥:
মাদারীপুরে অপহরণের ৪দিনেও উদ্ধার হয়নি ইতালী প্রবাসীর কিশোরী মেয়ে। সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা-বাবা। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বজনরা জানান, আত্মীয় মারা যাবার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সাথে ইতালী থেকে ফুফুর বাড়িতে বেড়াতে আসে ১৫ বছর বয়সী ওই কিশোরী। সোমবার সকালে মাদারীপুর শহরের শকুনী এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আফজাল হোসেন শাওনসহ তার সহযোগিরা। এরপর আর কোন সন্ধান মিলেনি তার। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মেয়েটিকে উদ্ধারের দাবী জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

কিশোরীর বাবা রিপন চোকদার বলেন, “আমার মেয়ে এখনো বাংলায় ঠিকমতো কথা বলতে পারেনা। দেশের টাকাও চিনেনা। তাকে কৌশলে অপরহণ করে নিয়ে গেছে। এই ঘটনার বিচার চাই। আর আমি আমার মেয়েকে দ্রুত ফেরত চাই।”
কিশোরীর ফুফা সামচুদ্দিন মাতুব্বর বলেন, “কিশোরী সোমবার সকালে ব্রাশ করতে বাড়ির সামনের সড়কে আসে। এ সময় কতিপয় সন্ত্রাসী তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। তাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।”

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, “এই ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪ জনের নামে সদর মডেল থানায় মামলা করেছেন মেয়েটির বাবা। এদিকে প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন পলাতক রয়েছে। এরই মধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আর তথ্য প্রযুক্তির সহায়তায় চলছে কিশোরীকে উদ্ধার অভিযান।”

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!