1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উপ নির্বাচন রাজৈরে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে সাংবাদিক সম্মেলন। - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

উপ নির্বাচন রাজৈরে নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে সাংবাদিক সম্মেলন।

  • প্রকাশিত : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ৫.১১ পিএম
  • ৭৩১ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরীর নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদ, দোষীদের শাস্তি ও গ্রেফতারের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন রাজৈর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির নেতা-কর্মীরা ।

রোববার উপজেলা আওয়ামীলীগ অফিসে আহবায়ক কমিটির আহবায়ক সাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি আফম ফুয়াদ, পৌর আওয়ামীলীগের আহবায়ক (একাংশ) মোঃ মতিয়ার রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রেজন ও জেলা পরিষদ সদস্য নুরজাহান পারুলসহ অন্যান্য নেতা কর্মীরা। সাংবাদিকদের প্রতিবাদ লিপি ও অভিযোগপত্র পড়ে শোনান এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন আহবায়ক কমিটির আহবায়ক সাহাবুদ্দিন সাহা।

প্রতিবাদ লিপি ও লিখিত অভিযোগে জানা যায় -গত শুক্রবার রাত ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী হাজ¦ী মোঃ মহাসিন মিয়ার সমর্থকরা সংঘবদ্ধ হয়ে রাজৈর থানা মোড়ে ব্রিজের উত্তরপাড়ে ভাসান মাতুব্বরের দোকানের সামনে রাস্তার উপরে পরিকল্পিতভাবে জমায়েত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গালাগাল, বোমা বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি ও কাপড়ের তৈরী নৌকা প্রতীক আগুন দিয়ে পুড়িয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে রাজৈর উপজেলা আওয়ামীলীগের (একাংশ) আহবায়ক কমিটির আহবায়ক সাহাবুদ্দিন সাহা আরো জানান, শনিবার (২২জানুয়ারী) উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু বকার সিদ্দিক, উপ দপ্তর সম্পাদক পাট্টু আকন, কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ মোল্লা ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাদশা মীরসহ ১৮জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ জমা দিয়েছি।

এব্যাপারে জানতে চাওয়া হলে প্রধান অভিযুক্ত উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু বক্কার সিদ্দিক টেলিফোনে জানান, এ অভিযোগ উদ্দেশ্য প্রনোদিত, সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। নিজেরাই নৌকা প্রতীক আগুন দিয়ে পুড়িয়ে আমাকেসহ আওয়ামীলীগের ১৮জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
ওসি শেখ সাদিক জানান, এখনো কোন অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেব।

উল্লেখ্য ২০২১ সালে ১৩জুলাই ভোর রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এম, এ মোতালেব মিয়া মারা গেলে পদ শূন্য হয়ে যায়। আগামী ২৭ জানুয়ারী উপজেলা পরিষদের এ শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের রেজাউল করিম শাহীন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে, ও স্বতন্ত্র প্রার্থী হাজ¦ী মোঃ মহাসিন মিয়া আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!