1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকায় প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পে ঘর দেবে এই আশ্বাসে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ভুয়া সাংবাদিক দম্পতি’কে গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

ঢাকায় প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পে ঘর দেবে এই আশ্বাসে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ভুয়া সাংবাদিক দম্পতি’কে গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১১ জুন, ২০২২, ২.১০ পিএম
  • ৮৫৩ জন পঠিত

অফিস রিপোর্ট, প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পে ঘর দেবে এই আশ্বাসে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ভুয়া সাংবাদিক দম্পতি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় গত ৭জুন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার রাজাসন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন টিভি সাংবাদিক পরিচয় প্রদান এবং ‘‘নগর অংশীদারীত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প’’, ‘‘নারী প্রগতি সংসদ’’ ও ‘‘নারী উন্নয়ন কমিটি’’ ভুয়া প্রকল্প ও সমিতির প্রলোভন দেখিয়ে প্রতারণা করার অপরাধে ৪০ টি পাশ বই, ২ টি রেজুলেশন বই, ০৪ টি রেজিষ্টার, আবেদন ফরম-৩৮ টি, ০৯ টি সীল, আইডি কার্ড-০৯ টি, ১০০ টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ২ টি মোবাইলসহ ২ সদস্যমোঃ সুমন হাওলাদার @ সুমন উদ্দিন @ ইদ্রিস আলী (৪০), জেলাঃ পটুয়াখালী ও মোছাঃ পলি আক্তার (৩৫), জেলাঃ পটুয়াখালী ’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

গ্রেফতারকৃত মোঃ সুমন হাওলাদার @ সুমন উদ্দিন @ ইদ্রিস আলী (৪০), এবং মোছাঃ পলি আক্তার স্বামী স্ত্রী। গ্রেফতারকৃত মোঃ সুমন হাওলাদার @ সুমন উদ্দিন @ ইদ্রিস আলী নিজে’কে সে আর্ন্তজাতিক সংস্থার এনজিও প্রতিষ্ঠানের একজন উধ্বর্তন কর্মকর্তা প্রদানসহ বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক পরিচয় প্রদান করতো এবং বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থার ভুয়া আইডি কার্ড দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারনার মাধ্যমে টাকা আতœসাৎ করে আসছিলো।

এছাড়াও পলি খানম (৩৫), মাননীয় প্রধানমন্ত্রী ঘর দেবেন এরূপ আশ্বাস প্রদান করে নগর অংশীদারীত্বের মাধ্যমে দারিদ্র প্রকল্পে(ইউপিপিআর), নারী প্রগতি সংসদ ইত্যাদি সংগঠনের নামে ভূয়া পাশ বই তৈরি করে বিভিন্ন নারী সদস্যের নামে টাকা তুলে সেই টাকা আত্মসাৎ করে। সে সাভারের গেন্ডারিয়া, রাজাসন এলাকার বহু নারী সদস্যের ভোটার আইডি ও ছবি সংগ্রহ করে তাদেরকে ঘর করে দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে। ঘর দেয়ার জন্য সর্বনিম্ন ৫০০০ টাকা থেকে শুরু করে ২/৩ লক্ষ টাকা পর্যন্ত নেয়ার অভিযোগ পাওয়া যায়। প্রায় ৩০০ ভুক্তভোগী আছে যারা পলির স্বাক্ষর করা পাশ বইয়ের মাধ্যমে টাকা জমা প্রদান করে প্রতারিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!