1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে আহতের ঘটনায় সেই বখাটে র‌্যাবের হাতে গ্রেফতার । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে আহতের ঘটনায় সেই বখাটে র‌্যাবের হাতে গ্রেফতার ।

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০, ১২.৪২ পিএম
  • ১২০২ জন পঠিত

রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে আহতের ঘটনায় সেই বখাটে র‌্যাবের হাতে গ্রেফতার ।
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে (এসএসসি পাস ছাত্রী) কুপিয়ে আহতের ঘটনায় অভিযুক্ত সেই বখাটে সজীব শেখকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে অভিযুক্ত সজীব শেখকে তার খালা বাড়ি উপজেলার স্বরমঙ্গল গ্রাম থেকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত সজীব একই উপজেলার হৃদয়নন্দী গ্রামের আবুল হোসেন শেখের ছেলে ।

মঙ্গলবার রাতে র‌্যাব-৮ এক প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে জানান, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার বিকালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলাধীন হৃদয়নন্দী গ্রামে অভিযান চালায়। উক্ত অভিযানে অভিযুক্ত আসামী সজীব শেখকে (২০) তার খালার বাড়ী একই উপজেলার স্বরমঙ্গল গ্রাম থেকে গ্রেফতার করে। ঘটনার বিবরনে জানা যায়, আসামী ভূক্তভোগী কিশোরীকে গত তিন বৎসর যাবত বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে গ্রামের মাতব্বর পর্যায়ে দুই-তিন বার শালিস বসানো হলেও আসামী ভুক্তভোগী কিশোরীর পিছু ছাড়েনি বরং তাকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ইভটিজিং করতো এবং প্রেমের প্রস্তাব সহ নানা ধরনের কুপ্রস্তাব দিতো। এসব প্রস্তাবে রাজি না হওয়ায় সে ভিকটিমের প্রতি ক্ষিপ্ত হয়। ঘটনার দিন ২৭ জুলাই সোমবার রাত নয়টায় ভুক্তভোগী কিশোরী তার পোশা গৃহপালিত খরগোশকে খাবার দিতে ঘর থেকে বের হয়। এ সময় তাকে একা পেয়ে কু-প্রস্তাব দেয় সজীব শেখ। এই প্রস্তাবে রাজী না হলে সজীব এই কিশোরীকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আসামী সজীব শেখ পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ মোতাবেক মামলা দায়ের করেন। এই ঘটনা র‌্যাবের দৃষ্টিগোচর হলে র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বিপিএম এর নির্দেশে সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে আভিযানিক দল তড়িৎ অপারেশন পরিচালনা করেন এবং ২৪ ঘন্টার পূর্বেই অভিযুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!