1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর শহর রক্ষা বাঁধে ভাঙন ॥ আতঙ্কে শহরবাসী। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুর শহর রক্ষা বাঁধে ভাঙন ॥ আতঙ্কে শহরবাসী।

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২০, ৫.৪৯ পিএম
  • ৮৭৩ জন পঠিত

মাদারীপুর শহর রক্ষা বাঁধে ভাঙন ॥ আতঙ্কে শহরবাসী।

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর শহর রক্ষা বাঁধের লঞ্চঘাট এলাকার বেরিবাঁধসহ ওয়াক ওয়ের ২০ মিটার এলাকা শনিবার বিকেল ৪ টার দিকে নদীতে বিলীন হয়ে যায়। ফলে ভাঙনের ঝুঁকিতে শত শত বসতবাড়ি। আতঙ্গে রয়েছে শহরবাসী। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিকেল থেকেই বালুর বস্তা ফালানো হচ্ছে।
স্থানী সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদীর শহরের লঞ্চঘাট এলাকায় শনিবার বিকেলে হঠাৎ করে ভাঙ্গন শুরু হয়। পানির ¯্রােতে নদীর পাশে ওয়াক ওয়েসহ শহর রক্ষা বাঁধের ২০ মিটার ধসে যায়। এ সময় পাশের একটি বসতঘরও নদে বিলীন হয়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। ঝুঁকিতে থাকা মানুষেরা বসতঘর থেকে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিতে শুরু করেছে। ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে লঞ্চঘাট, পুলিশ ফাঁড়ি, পুরান শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ শহরের শত শত স্থাপনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদসহ স্থানীয় জন প্রতিনিধিরা। ভাঙ্গন রোধে রাতের মধ্যেই বালু ভর্তি জিও ব্যাগ ফেলে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এদিকে দ্রুত টেকসই বেরিবাঁধ নির্মাণ ও ডাম্বিং কার্যক্রম শুরু না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
স্থানীয় কামাল সরদার বলেন, হঠাৎ করে নদীতে ভাঙনের কারনে আমরা খুব আতঙ্গে আছি। এখন থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে পুরো শহরই ভাঙনের ঝুঁকিতে পড়বে।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বলেন, মাদারীপুর শহর রক্ষা বাধের একাংশ ভেঙে গেছে। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। বিকেল থেকে রাত পর্যন্ত তিন শতাধিক বালুর বস্তা ভাঙন কবলিত স্থানে ফেলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!