1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কিশোরীকে ধর্ষনের ঘটনায় সালিশীর নামে অভিযুক্তকে জুতাপেটা করায় চেয়ারম্যানসহ ৮জনের নামে পরিবারের মামলা । - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে কিশোরীকে ধর্ষনের ঘটনায় সালিশীর নামে অভিযুক্তকে জুতাপেটা করায় চেয়ারম্যানসহ ৮জনের নামে পরিবারের মামলা ।

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ৫.৩১ পিএম
  • ১২৫২ জন পঠিত

মাদারীপুরে কিশোরীকে ধর্ষনের ঘটনায় সালিশীর নামে অভিযুক্তকে জুতাপেটা করায় চেয়ারম্যানসহ ৮জনের নামে পরিবারের মামলা ।
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্তকে জুতাপেটা ও দুই লাখ টাকা জরিমানা করায় ইউপি চেয়ারম্যানসহ ৮জনের নামের মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে (১৮ আগস্ট) সদর মডেল থানায় নির্যাতিতার মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত ধর্ষণকারী মামুন মাল, পাঁচখোলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আকতার হাওলাদার, স্থানীয় মাতুব্বর (সালিশীকারী) মোয়াজ্জেম আকন, রকমান আকন, মান্নান আকন, সোহেল মাল, রাজ্জাক মাল, সজিব আকনকে আসামী করা হয়।
মামলার বিবরনে জানা যায়, গত ৯ আগস্ট সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের এক কিশোরীকে বাড়ি থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায় পাশের বাড়ির ভ্যানচালক ও চার কন্যা সন্তানের পিতা মামুন মাল। পরে জোরপূর্বক ১৪ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করে সে। কিশোরীর চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় মামুন। বিষয়টি স্থানীয় মাতুব্বরদের জানালে চেয়ারম্যানের মাধ্যমে ঘটনার পর দিন মিমাংসায় বসে উভয়পক্ষ। এসময় সিধান্ত মোতাবেক পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান আকতার হাওলাদার অভিযুক্ত মামুন মালকে ১৫ বার জুতাপেটা করে এবং জরিমানা দুই লাখ টাকা করে। যার এক লাখ ২০ হাজার টাকা নির্যাতিতার পরিবারকে দিয়ে বাকি টাকা রেখে দেয় চেয়ারম্যান ও মাতুব্বররা এবং নির্যাতিতার পরিবারকে মামলা করতে নিষেধ করা হয়। এ ঘটনার পর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় ওই কিশোরীর পরিবার ও এলাকাবাসী। এক পর্যায়ে পুলিশ, উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি অবগত হলে তাদের কাছে সবকিছু খুলে বলে পরিবার। পরে মঙ্গলবার রাতে (১৮ আগস্ট) কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত ধর্ষণকারী মামুন মাল ও ইউপি চেয়ারম্যান আকতার হাওলাদারসহ ৮জনের নামে সদর মডেল থানায় মামলা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৮জনকে আসামী করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এছাড়া নির্যাতিতার পরিবারকে সব ধরনের আইনগত সহযোগিতা করবে পুলিশ। এদিকে নির্যাতিতার শারিরিক পরীক্ষা মাদারীপুর সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আকতার কনা জানান নির্যাতিতা পরিবারকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!