1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, রাজৈরে গর্ভপাত ঘটিয়ে নবজাতক হত্যা, নার্স গ্রেপ্তার - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, রাজৈরে গর্ভপাত ঘটিয়ে নবজাতক হত্যা, নার্স গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১.০১ পিএম
  • ৬৬৭ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। :
মাদারীপুরের রাজৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের পর ৮ মাসের গর্ভবতী হওয়া প্রেমিকার গর্ভপাত ঘটিয়ে নবজাতককে হত্যা করা হয়েছে। উপজেলার টেকেরহাট বন্দরের সেন্ট্রাল হাসপাতালে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা। পরে রাজৈর থানা পুলিশ ওই হাসপাতালের নার্স শাহিদা আক্তারকে(২৮) গ্রেপ্তার করে । তবে মামলার প্রধান আসামি প্রেমিক শামীম হাওলাদার(২১), আকাশী বেগম(২৫), আমিনুর হাওলাদার(৩০) ও বহু ঘটনার নায়ক গ্রাম্য ডাক্তার নিজাম(৪৫) রয়ে গেছে ধরাছোয়ার বাইরে। পুলিশ এখনো ওই আসামীদের গ্রেফতার করতে পারেনি। এ প্রাইভেট হাসপাতালটিতে ইতোপুর্বে অপচিকিৎসায় বেশ কয়েকজন রোগীমৃত্যু হয়। পরে বিভিন্ন উপায়ে আপস করে নেয়। এঘটনাটিও পুর্বের ন্যায় আপস করে ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে শামীম হাওলাদারের প্রেমের ফাঁদে পড়ে ওই যুবতী। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরী করে শামীম। একপর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে শামীম গাঢাকা দেয়। বিষয়টি ধামাচাপা দিতে গত ২৫ নভেম্বর ঘুরতে যাওয়ার কথা বলে ওই যুবতীকে টেকেরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায় শামীমের ভাবি আকাশী বেগম। এরপর গ্রাম্য ডাক্তার নিজাম ও নার্স শাহিদার সাহায্যে তার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত ঘটিয়ে ৮ মাসের নবজাতককে হত্যা করা হয়। পরবর্তীতে খবর পেয়ে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে উদ্ধার করে ভুক্তভোগীর স্বজনেরা। এ ঘটনায় ২৭ নভেম্বর তার পিতা বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী ওই যুবতী জানান, প্রায় এক বছর যাবত আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক । বিয়ের আশ^াসে তার সাথে শারিরীক সম্পর্ক তৈরী হয়। একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়ায় বিয়ের চাপ দিলে সে গড়িমসি করতে থাকে । ২৫নভেম্বর বিকেলে প্রেমিক শামিমের ভাবি (আকাশী) আমাকে ঘুরতে যাওয়ার বলে উপজেলার টেকেরহাট বন্দরের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায় এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত ঘটায়। এরপর কিছু না বলেই হাসপাতাল থেকে পালিয়ে যায় সে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীর মামাতো বোন এ প্রতাারকের কঠোর বিচার দাবী করেন।

রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ, এ মামলায় টেকেরহাট সেন্ট্রাল হাসপাতালের মালিকের স্ত্রী ও নার্স শাহিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!