1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঘনকুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের খাদে পড়ে কলেজ ছাত্র নিহত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

ঘনকুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের খাদে পড়ে কলেজ ছাত্র নিহত

  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১২.০৬ পিএম
  • ৫৫৮ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মামা বাড়ি থেকে দাওয়াত খেয়ে বোনের বাড়ি আসার পথে ঘনকূয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে নির্মানাধীন ব্রীজের খাদে পড়ে মাদারীপুরের শিবচরে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের খালাতো ভাই আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯ টার দিক জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল এলাকায় মামা টিপু মিয়ার বাড়ি থেকে দাওয়াত খেয়ে কলেজ ছাত্র নিরব মোল্লা (২২) ও তার খালাতো ভাই সাজ্জাদ হোসেন আশিক (২৪) মোটরসাইকেল নিয়ে আশিকের বোনের বাড়ি একই উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর ঢালী কান্দি গ্রামে ফিরছিল। তাদের মোটরসাইকেলটি চরশ্যামাইল এলাকায় আসলে ঘনকূয়াশার কারনে নিয়ন্ত্রন হারিয়ে নির্মানাধীন ব্রীজের নিচে গভীর খাদে পড়ে যায়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় নিরব ও আশিককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষনা করে। আশিককে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহত নিরব জেলার রাজৈর উপজেলার সানেরপাড় গ্রামের নূর আলম মোল্লার ছেলে এবং আহত সাজ্জাদ হোসেন আশিক একই গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে। নিরব স্থানীয় একটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাশ করে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।
নিহতের মামা টিপু মিয়া বলেন, আমার বোনের ছেলে ও মেঝো বোনের ছেলে আমাদের বাড়ি থেকে রাতে খেয়ে যাদুয়ারচর গ্রামে আমার ভাগ্নি বাড়ি যাচ্ছিল। ঘনকূয়ার কারনে রাস্তা দেখতে না পেয়ে ওদের মোটরসাইকেল নির্মানাধীন ব্রীজের খাদে পড়ে একজন মারা গেছে। আরেকজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আশিকুল হক বলেন, গুরুতর অবস্থায় দুজনকে আনা হলে পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার পূর্বেই একজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!