1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র, ১২ পুলিশসহ আহত ৩৫ জন - Madaripur Protidin
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র, ১২ পুলিশসহ আহত ৩৫ জন

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ১১.৫০ এএম
  • ৬০৪ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১২ পুলিশসহ আহত হয়েছে অন্তত ৩৫ জন। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটও করা হয়। ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
এঘটনায় আটক করা হয়েছে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলরসহ ৭ জন। মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের চর খাগদী এলাকায় বুধবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা চলে এই সংঘর্ষ।
আহত পুলিশ সদস্যদের মধ্যে মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সেলিম সরদার, এসআই রবিউল ইসলাম, এএসআই মাসুদ বেপারী, কনস্টেবল মনোয়ার হোসেন।
ভুক্তভোগীরা জানায়, চার খাগদী এলাকার সোহরাব বেপারীর ছেলে সিমান্ত বেপারী বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে চরমুগরিয়া বাজারে যাচ্ছিল। তার মোটরসাইকেলটির সঙ্গে একই এলাকার মিন্টু মৃধার ছেলে আশিক মৃধার শরীরের ধাক্কা লাগে। এ ঘটনার বিরোধ মিটাতে দুপক্ষের লোকজন চরমুগরিয়া বাজারের দুলাল তালুকদারের দোকানে সালিশে বসেন। সালিশে দুপক্ষে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে সুলতান সরদার নামে একজনের মাথায় আঘাত লাগে । এ খবর ছড়িয়ে পড়লে সরদার, মৃধা ও বেপারী বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত ৯টা থেকে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত টানা আড়াই ঘন্টার সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষে থানা পুলিশের পরিদর্শক সেলিম সরদারসহ ১২ পুলিশ সদস্য আহত হয়। এছাড়া উভয়পপক্ষের আরো আহত ২৩ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনার বিচার দাবী করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী এক নারী বলেন, হঠাৎ করে শুনি মারামারি লাগছে, আমাদের ঘরের পুরুষ লোক দেশের বাহিরে থাকে। ঘরের থাই গ্লাসগুলো ভেঙ্গেচুরে চুরমার করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের এখানে প্রতিটি বাড়িতে ছোট ছেলে-মেয়েরা রয়েছে। আমাদের বাড়িঘরের সব সময় মহিলারা থাকেন থাকেন। সবার মাঝে এখন নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। এমন সংঘর্ষ হলে কিভাবে বসবাস করবো আমারা।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সেলিম সরদার জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে যায়। ঠিক তখনই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে দুইপক্ষই। এতে পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ফাঁকা গুলি ছুঁড়তে হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএস সালাউদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার বেপারীসহ ৭ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুটিপক্ষ এই সংঘর্ষে জড়ায়। যারা সরাসরি এই ঘটনায় জড়িত ছিল সবাইকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!