1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন পথ হারাবে না বাংলাদেশ: শাজাহান খান - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন পথ হারাবে না বাংলাদেশ: শাজাহান খান

  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৬.৩৮ পিএম
  • ৫৭২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলছেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশ ততদিন পথ হারাবে না। দেশের উন্নয়ন হবে, এই উন্নয়ন অব্যাহত থাকলে আমাদের মাথাপিছু আয়ও বাড়বে। সবদিক থেকে আমরা উন্নত হবো। শনিবার দুপুরে মাদারীপুর প্রেস ক্লাবে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি বলে বেড়ায় শান্তিপ্রিয় মানুষ, কাজে তারা গণতন্ত্রের নামে প্রেট্টোল বোমার রাজনীতির করে। সেই প্রেট্টোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে, যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এই গণতন্ত্র বিএনপি প্রতিষ্ঠা করার চেষ্টা করে। একটি গণতান্ত্রিক দেশে কোন সন্ত্রাস দিয়ে গণতান্ত্রিক ধারা বিনষ্ট করা যায় না। তিনটি জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বয়কট করেছে। জনগনের ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিবে।

শাজাহান খান বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন এই দেশ দুর্নীতি ছেঁয়ে গেছিলো। উন্নয়ন তো দুরের কথা, ৫ বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এক সময়ে দেশে ৪০ ভাগের উপরে দরিদ্র ছিল, এখন তা নেমে এসেছে ১৮ ভাগের নিচে। শেখ হাসিনা সরকার দারিদ্র বিমোচন করেই এই কাজ করেছে।
মাদারীপুর-০২ আসনের এই সংসদ সদস্য আরো বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই, ক্ষুধা দারিদ্র ও শোষণ মুক্ত সোনার বাংলা গড়ে তোলার কাজ তিনি করে যাচ্ছেন। এই অগ্রযাত্রায় যারা বাঁধা করছে, সেই বিএনপি-জামায়াত এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে শেখ হাসিনার হাত শক্তিশালী করার দায়িত্ব বাংলাদেশের সকল শ্রেণিপেশার মানুষের।

কম্বল বিতরণ অনুষ্ঠানে মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান খান, দৈনিক মাদারীপুর সংবাদের সম্পাদক ইয়াকুব খান শিশির, মাদারীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, সময় টিভির স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!