1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ইতালী প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, দুই গৃহবধু আহত - Madaripur Protidin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রাজৈরে ইতালী প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, দুই গৃহবধু আহত

  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.৩৯ পিএম
  • ৬৭২ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি ।
মাদারীপুরের রাজৈরে ইতালী প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। বাঁধা দেয়ায় দুই গৃহবধুকে কুপিয়ে জখম করে ডাকাতরা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে । শনিবার রাত একটার দিকে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের ইতালী প্রবাসী ইউনুস জমাদ্দারের বাড়িতে ঘটে এই ডাকাতির ঘটনা। আহত অঞ্জনা বেগম একই গ্রামের ইউনুস জমাদ্দারের স্ত্রী ও রিয়া আক্তার ইউনুসের ছোটভাই পলাশের স্ত্রী।
ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন গৃহবধু অঞ্জনা বেগম ও রিয়া আক্তার। রাত একটার দিকে ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ভেতর প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এ সময় ওড়না দিয়ে দুইজনের মুখ ও হাত বেঁধে ফেলে তারা। পরে অস্ত্র ঠেকিয়ে আলমারী ও ড্রয়ার ভেঙ্গে লুট করে নেয়া হয় নগদ টাকা ও স্বর্ণালংকার। বাঁধা দিলে কুপিয়ে জখম করা হয় অঞ্জনা ও রিয়াকে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায় । পরে আহত দুই গৃহবধুকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অঞ্জনাকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেলে।
ইউনুস জমাদ্দারের মা ও এজাহার জমাদ্দারের স্ত্রী নুর নাহার বেগম বলেন, অস্ত্র ঠেকিয়ে ডাকাতরা ঘরে থাকা নগদ ৯ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়া দুই বৌকে কুপিয়ে জখমও করে। এখন আমরা পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!