1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে যাত্রীবাহীবাস ও মাইক্রোবাস মুখোমখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫জন নিহত । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুকসুদপুরে যাত্রীবাহীবাস ও মাইক্রোবাস মুখোমখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫জন নিহত ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৯.৫৮ এএম
  • ৬৬৮ জন পঠিত

টেকেরহাট( মাদারীপুর) সংবাদদাতা।।:
চাচিসহ আত্মীয়দের সাথে নিয়ে রাজধানী ঢাকা থেকে বাবার বাড়িতে বেড়াতে আসতেছিল তিনবোনসহ নিকট স্বজনরা।আর আসার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো একই পরিবারের ৪ জনের প্রাণ। মারা গেছে মাইক্রোবাস চালকও। এসময় আহত হয় আরো ৪জন । বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেররহাট সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাস মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সড়কের দুইপাড়ে তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিহতরা হলো, মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরের কাজী আব্দুল হামিদের মেয়ে নাসিমা বেগম (৬২), সালমা বেগম (৫৮) ও আসমা বেগম (৫৬)। এই তিনবোনের চাচি ও হুয়ামুন কবিরের স্ত্রী কমল বেগম (৭৫), মাইক্রোবাস চালক আলমগীর (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। আহতরা হলো, হুমায়ুন কাজী, খায়রুল আলম কাজী ও নাজমা বেগম। বাকি একজন বাসের যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও একই পরিবারের ৪জনের মৃত্যু হয়। আহত হয় আরো ৪ জন। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।

বেপারোয়া গতির কারনেই এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। নিহতের স্বজনরা জানান, রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে চাচি ও আত্মীয়দের সাথে নিয়ে মাদারীপুরের কালকিনির গোপালপুরে বাবার বাড়িতে ঈদ আনন্দ ও জমিজমা সংক্রান্ত আলোচনা সম্পন্ন করতে বেড়াতে আসতেছিলেন তিন বোন নাসিমা, সালমা ও আসমা বেগম। মর্মান্তিক এ দুর্ঘটনায় তাদের মারা যাবার এ শোক কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা।

বাসের যাত্রী ও পোশাক শ্রমিক নদী আক্তার রুবি জানান, বরিশাল থেকে ছেড়ে আসার পর থেকেই অনেক গতি ছিল বাসটিতে। চালককে নিষেধ করলো তিনি তা শোনেন নি।
বাসের এক নারী যাত্রী জানান, আসার পথে কালকিনির ভুরঘাটায় এক ভ্যানচালকেও ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়। সেই ভ্যানচালকও আহত হয়। ফলে বাচলক আরো বেপরোয়া হয়ে অতিদ্রুত গতিতে বাস চালাচ্ছিল। মূলত বাসের চালকের কারনেই এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতের ভাতিজা কাজল কাজী জানান, এভাবে তিন ফুফু ও এক চাচি মারা যাবে বুঝতে পারছি না। এ শোক মেনে নেয়া কঠিন। পরিবারের সবার চাওয়া নিহতের লাশ ময়না তদন্ত ছাড়া দাফন করা। আর ঘাতক বাসটি জব্দের পাশাপাশি চালককে আইনের আওতায় আনা হোক। বাসের বেশি গতির কারনেই এ দুর্ঘটনা ঘটেছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা, রাজৈরের তাঁতিকান্দা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেয়। এই দুর্ঘটনায় ৫জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!