1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
হালকা বাতাসেই বিদ্যুৎবিহীন কালকিনি হাসপাতালসহ বেশিরভাগ এলাকা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

হালকা বাতাসেই বিদ্যুৎবিহীন কালকিনি হাসপাতালসহ বেশিরভাগ এলাকা

  • প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৯.৫২ এএম
  • ৭১৭ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো বাতাসের কারণেই টানা ১২ ঘণ্টার বেশি সময় যাবৎ বিদ্যুৎবিহীন রয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পৌরসভার বেশিরভাগ এলাকা।
গতকাল রোববার (২৪ মার্চ) রাত সাড়ে ৮ টা থেকে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্তও এসব এলাকার কোনো লাইনে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়নি।
শুধু গতকালই নয়, প্রায়ই এমনটা হয় বলে অভিযোগ এলাকাবাসীর। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসংখ্য রোগীসহ পুরো এলাকার মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে এখন রমজান মাস হওয়ায়  রোজাদারদের নামাজ পড়তে ও ভোর রাতে সেহরী খেতে অসুবিধায় পড়তে হয়। কোন কোন বাসায় পানি না থাকায় মুসল্লীরা ওজুও করতে পারেন নি।
এদিকে কিছু কিছু বেসরকারী চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোতে জেনারেটর চালিয়ে কোনো মতে জরুরী সেবা দিতে দেখা যায়। তবে সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন চরম বিপাকে।
জানা যায়, গতকাল রাত সাড়ে ৮ টার দিকে মাদারীপুরের কালকিনিতে প্রায় ৪৫ মিনিট যাবৎ হালকা ঝড় হাওয়াসহ বৃষ্টি হয়। এসময় থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেশ কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণ জানতে কালকিনি পল্লী বিদ্যুৎ অফিসের জরুরী সেবা নাম্বারসহ (০১৭৬৯ ৪০১৩৯৭) একাধিক কর্মকর্তাকে ফোন করেও পাওয়া যায়নি। তাই তারা এ বিষয়ে কোন তথ্যও জানতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন।
পৌরসভার ৭ নং ওয়ার্ডে বাসিন্দা মোঃ নাজিম হোসেন আক্ষেপ করে বলেন, পল্লী বিদ্যুৎ অফিসে একাধিক বার কল দিলাম, তাও কেউ ফোন ধরলো না ! আমার প্রশ্ন হলো এই মূহুর্তে আমি বিদ্যুৎ সংযোগের তথ্যের ব্যাপারে কল না দিয়ে যদি কোনো দূর্ঘটনা এর খবর দেওয়ার জন্য কল দিতাম তাহলে তাদের কিভাবে পেতাম? বিদ্যুৎ তো ঠিক মতো থাকেই না,আবার জরুরী কোন দুর্ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তার বিষয়টিও এখন প্রশ্নবিদ্ধ।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনেরা বলেন, হাসপাতালের মতো একটা জরুরী সেবা কেন্দ্রে প্রায় ১২ ঘন্টা কারেন্ট থাকেনা বিষয়টা ভাবা যায় না। এরকম হলেতো আমাদের রোগীরা আরও অসুস্থ হয়ে যাবে।তাই বিষয়টা প্রশাসন সহ সংশ্লিষ্টদের দেখা উচিৎ ।
এ ব্যাপারে জানতে কালকিনি পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পংকজ সিকদার মুঠোফোনে বলেন, কোথায় কখন থেকে বিদ্যুৎ নেই তা আমার জানা নেই। আমি সকালে অফিসে গিয়ে জেনে ঐ এলাকায় লোক পাঠাবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!