1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মামনা দিল মাদারীপুর জেলা পরিষদ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মামনা দিল মাদারীপুর জেলা পরিষদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৪.০০ পিএম
  • ৬৬১ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার ১২০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। এতে জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোড়া, উপহার সামগ্রী ও বার্ষিক ক্যালেন্ডার তুলে দেন ।

মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ এর সভাপতিত্বে ও সদস্য ও প্যানেল চেয়ারম্যান মহিউদদ্দিন খান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন, সংরক্ষিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান আয়শা সিদ্দিকী, সংরক্ষিত সদস্য মোসাঃ রোকসানা পারভীন, বীর মুক্তিযোদ্ধা সহ অন্যরা।

এ সময় বক্তারা ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!