1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জের ঘিওরে ট্রাক চালক জয়নাল (৪০) ও তার সহকারী রুবেল (২৮)'কে খুনসহ ডাকাতি মামলায় দীর্ঘ ১৪ বছর পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী কালু(৫১)’কে সাভার থেকে গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মানিকগঞ্জের ঘিওরে ট্রাক চালক জয়নাল (৪০) ও তার সহকারী রুবেল (২৮)’কে খুনসহ ডাকাতি মামলায় দীর্ঘ ১৪ বছর পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী কালু(৫১)’কে সাভার থেকে গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১২.৪১ পিএম
  • ৭৮৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ট্রাক চালক জয়নাল (৪০) ও তার সহকারী রুবেল (২৮)’কে খুনসহ ডাকাতি মামলায় দীর্ঘ ১৪ বছর পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ও ডাকাত সর্দার মোঃ ইসলাম শেখ ওরফে কালু(৫১)’কে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার ঘিওর থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ট্রাক চালক জয়নাল ও সহকারী রুবেল’কে খুনসহ ডাকাতি মামলায় দীর্ঘ ১৪ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ও ডাকাত দলের সর্দার মোঃ ইসলাম শেখ ওরফে কালু(৫১)’কে গত ২৫ মার্চ রাতে ঢাকা জেলার সাভার থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়:

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ জানা যায় যে, গত ২০১০ সালের ৬ আগস্ট সাতক্ষীরা জেলার ভোমরা স্থল বন্দর থেকে পাথর নিয়ে ট্রাক চালক জয়নাল (৪০) ও ট্রাকের সহকারি রুবেল (২৮) গাজীপুর জেলার শ্রীপুরের উদ্দ্যেশে রওনা করলে একই তারিখ রাত আনুমানিক ২টার দিকে পাটুরিয়া টু গাবতলী মহাসড়কে পূর্ব থেকে ওৎপাতা ডাকাত দলের সর্দার ইসলাম @কালু (৪৫) ও তার সহচর ৭জন ট্রাকটি মানিকগঞ্জ জেলার মহাদেবপুর এলাকায় পৌঁছালে উপরোক্ত ডাকাতরা ট্রাকটির গতিরোধ করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে ট্রাক চালক জয়নাল ও সহকারি রুবেলকে হত্যা করে তাদের লাশ মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন বালিয়াখোড়া ব্রীজের কাছে ফেলে যায়।

পরের দিন ৭ আগস্ট ঘিওর থানা পুলিশ ট্রাক চালক জয়নাল (৪০) ও ট্রাকের সহকারি রুবেল (২৮)এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ট্রাক চালক জয়নালের ভাই হারুন অর রশিদ বাদী হয়ে ঘিওর থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মানিকগঞ্জ জেলা উক্ত মামলায় নিহত ট্রাক চালক জয়নালের ব্যবহৃত মোবাইলের সূত্র ধরে উপরোক্ত আসামীদের সনাক্ত করে ২০১১ সালের ৩০ মার্চ মামলার তদন্ত শেষে ৯ জনকে আসামী করে পেনাল কোডের ৩৯৬/২০১/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমান ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২০২৩ সালের ৯ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর থানার ট্রাক চালক জয়নাল ও হেলপার রুবেলকে খুনসহ ডাকাতি মামলায় আরো ৪ জন’কে মৃত্যুদ- সহবাকিদের যাবজ্জীবন কারাদ- প্রদান করেন। সূত্রোক্ত মামলায় গ্রেফতার এড়াতে আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

আতœগোপনে থাকাকালীন সময়ে আসামীর জীবনযাপনঃ মামলা রুজুর পর থেকে গ্রেফতার এড়াতে আসামী দেশের বিভিন্ন স্থানে ছদ্মনাম কালু ব্যবহার করে আতœগোপনে থেকে দিনমজুরী করে জীবিকা নির্বাহ করত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!