1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সড়ক দুর্ঘটনায় মাদারীপুরে একই পরিবারে নিহত ৭ জনের দাফন সম্পূর্ণ - Madaripur Protidin
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

সড়ক দুর্ঘটনায় মাদারীপুরে একই পরিবারে নিহত ৭ জনের দাফন সম্পূর্ণ

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪, ৩.৫২ পিএম
  • ৪৪৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের নিহত ৭ জনের দাফন শেষ হয়েছে। রবিবার সকাল ১০টায় দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এসময় নিহতের স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙ্গে পড়েন। সেই সাথে দোষীদের তদন্ত সাপেক্ষে বিচার দাবী করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার বরগুনার আমতলিতে বোনের মেয়ে হুমায়রার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে যায় শিবচরের ভদ্রাসনের চরপাড়া গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ, তার স্ত্রী টেলিটক চাকুরীজীবি মুন্নী বেগম (৪০), ২ মেয়ে তাহিয়া (৭), তাসফিহা (১১)। এর আগে বুধবার শিবচরের একই ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বোন ফরিদা বেগম (৪০), ভাবী ফাতেমা বেগম (৪০), ২ ভাগ্নে মাহাবুব খান, সোহেল খান, তার স্ত্রী রাইতি (৩০), রাইতির মা রুমি বেগমসহ (৪০) পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজন ওই অনুষ্ঠানে যায়। শুক্রবার বিয়েতে সবাই অংশ নেয়। শনিবার এদেরসহ আত্মীয় স্বজন নিয়ে বৌভাতে অংশ নিতে যাওয়ার পথে দুপুরে বরগুনা জেলার আমতলী এলাকার হলদিয়া-চাওড়া সীমান্তবর্তী চাওড়া হলদিয়া খালের ওপর লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে যায়। এতে ব্যাংকার আবুল কালাম আজাদের স্ত্রী মুন্নী বেগম, দুই মেয়ে তাহিয়া, তাসফিহা তার বড় ভাই বাবুল মাদবরের স্ত্রী ফাতেমা বেগম, বোন ফরিদা বেগম, ফরিদা বেগমের ছেলে সোহেল খানের স্ত্রী রাইতি বেগম, রাইতির মা রুমি বেগম নিহত হয়। এদের সবার বাড়ি ভদ্রাসনের সাহাপাড়া ও চরপাড়া গ্রামে।

নিহতের স্বজন মাসুদ পারভেজ জানান, ‘রাতে মৃতদেহ বাড়ীতে আনা হলে সকাল ১০টায় জানাজা শেষে দাফন করা হয়। আমরা এমন মর্মান্তিক দুঘর্টনায় দুঃখ প্রকাশ করছি। সেই সাথে যাদের অবহেলার কারণে এমন তাজা প্রাণ চলে গেলে তাদেরও শাস্তি দাবী করছি। যদি ব্রিজটি আগেই সর্তকতা বার্তা লাগানো থাকতো তাহলে কোনভাবেই মাইক্রোবাসটি এভাবে পার হতো না, এখানে কর্তৃপক্ষের লাফলতি আছে। তাদের শাস্তি দাবী করছি।’

নিহত ফাতেমা বেগমের স্বামী বাবুল মাতুব্বর বলেন, ‘আমরা দোষীদের শাস্তি চাই। শুনছি, এলজিইডি থেকে তিন বছর আগে ব্রিজটি ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কিন্তু এরপরেও কোন যান চলাচলের অনুমতি দেয়া হলো। যদি বন্ধ থাকতো তাহলে আমাদের এমন সর্বনাশ হতো না।’

এব্যাপারে শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা মুন্নী বলেন, ‘আমরা পুরো শিবচর উপজেলাবাসী শোকে স্তব্ধ। কোনভাবেই এ শোক সইবার না। তারপরেও বলবো, যারা দোষী তারা যেন কোন ভাবেই আইনের ফাক দিয়ে বের হয়ে যেতে না পারে। আমরাও উপজেলা থেকে এব্যাপারে খোজ খবর রাখবো।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!