1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিল । আমরা কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না - রাজৈরে চরমোনাই পীর । - Madaripur Protidin
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিল । আমরা কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না – রাজৈরে চরমোনাই পীর ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১.৪৪ পিএম
  • ৬৩৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিল । আমরা কখনোই তাকে প্রধান মন্ত্রী বলতাম না । মোদি যখন শপথ গ্রহন করে নাই তখন তার সাথে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে ১০টা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে । তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেনি । বরং সব স্বার্থ গুলো ভারতকে দিয়ে আসছে । সোমবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাসষ্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

তিনি আরোও বলেন, যে দেশের মধ্যে ৯২% মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলেম উলামারা স্বাধীন ভাবে কথাটুকু বলতে সুযোগ পায়নি । ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে । যে নীতির আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি ।

এই বাংলাদেশে ৫৩ বছর বয়সে বহু উত্থান পতন হয়েছে । ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের ব্যক্তির সার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায় ধ্বংস করার জন্য কারো সাথে আতাত করিনি। বাংলাদেশের মধ্যে ৯২% মুসলমান বসবাস করে। কিন্তু এক সময় তাদের ধুতি পড়ে চলতে হতো । এমন কি দলিলে নামের আগে শ্রী বসানোর জন্য বাধ্য করতো । ৫ আগষ্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো তখনও একটা শ্রেনীর মায়ের কান্না এখনো বন্ধ হয়নি । এই সময় একটি স্বার্থান্বেষী মহল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে । এ গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু ছালেহ ছালেনুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর জেলা শাখার সভাপতি হাজ¦ী াাজিজুল হক মল্লিক, সাধারন সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!