1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈর শস্য কর্তন ও মাঠ দিবস - Madaripur Protidin
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলমগীর হত্যা:  ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও   বিক্ষোভ মাদারীপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ কালকিনিতে চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান মাদারীপুরের শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা। হেলপার নিহত ও দুই চালক আহত। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন

রাজৈর শস্য কর্তন ও মাঠ দিবস

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১.৪৭ পিএম
  • ৪৯৪ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।। মাদারীপুরের রাজৈর উপজেলার গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বদরপাশা গ্রামে আইএফডিসি ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি ( সি এস এ) এর উদ্যোগে ব্রি ধান ৮৭ জাতের রোপা আমন ধানের প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয় । গ্রামের আমন (ধান) মাঠের পাশে চাষী মোঃ ওহিদুজ্জামানের বাড়ীতে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রকল্প্রে মাদারীপুর জেলা ফিল্ড কো-অর্ডিনেটর কৃষিবিদ মাহমুদা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিয়া ও চাষী বদিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার আবদুল মতিন ও এলাকার বিশিষ্ট চাষী নান্নু মিয়া প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, রাজৈর উপজেলায় উন্নত জাতের এ উচ্চ ফলনশীল ব্রি ৮৭ জাতের রোপা আমন চাষ চাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং খাদ্য চাহিদা পুরনেও সারা ফেলেছে। ব্রি ৮৭ জাত প্রতি শতাংশে ২৮ কেজি এবং পাশাপাশি ব্রি ৪৯ জাত প্রতি শতাংশে ২৫. ৬ কেজি উৎপাদন হয় ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!