1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পৃথক অভিযানে মাদারীপুরের ট্রিপল মার্ডার মামলার আসামী শাহাজান খান ও সায়েদকে ঢাকা থেকে গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

পৃথক অভিযানে মাদারীপুরের ট্রিপল মার্ডার মামলার আসামী শাহাজান খান ও সায়েদকে ঢাকা থেকে গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১০.২৫ পিএম
  • ৫৯৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ও র‌্যাব-৩, সিপিসি-২, ঢাকা’র যৌথ দুইটি পৃথক অভিযানে মাদারীপুরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার এজাহার নামীয় আসামী শাহাজান খান (৪৫) ও সায়েদ (৩৫) দ্বয়কে ঢাকা হতে গ্রেফতার

র‌্যাব জানায়, এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত উদ্ধার অভিযান ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার অভিযান দেশব্যাপী সমাদৃত। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ও র‌্যাব-৩, সিপিসি-২, ঢাকা তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকা’র হাতিরঝিল থানা ও বাড্ডা থানা এলাকা হতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার এজাহারনামীয় দুইজন আসামী গ্রেফতার করে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ মামলার বাদী সুফিয়া বেগম (৫৫), স্বামী-মৃত আজিবর সরদার, সাং-খোয়াজপুর (সরদার বাড়ী), থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর গত ৯মার্চ মাদারীপুর সদর থানায় এজাহারনামীয় ৪৯ জন সহ অজ্ঞাতনামা ৮০/৯০ জনের বিরুদ্ধে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার ছোট ছেলে সাইফুল সরদার এর সাথে মামলার ১ নং আসামী মোঃ হোসেন সরদার সহ তার সহযোগী অন্যান্য আসামীদের খোয়াজপুর ইউনিয়নের কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু ব্যবসা ও হাট ইজারা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ০৮ মার্চ সকালে এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা পরস্পর যোগসাজশে চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল, ছেনদা, লাঠি’সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম সাইফুল সরদারের বসত বাড়ীতে হামলা করলে ভিকটিম সাইফুল সরদার ও তার দুই ভাই প্রাণ বাঁচাতে সরদার বাড়ী জামে মসজিদে আশ্রয় নেয়। তখন আসামীরা মসজিদে ঢুকে ভিকটিমদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে সাইফুল সরদার ও তার ভাই অলিল সরদার’কে হত্যা করে। এছাড়াও বাদীর প্রতিবেশী পলাশ সরদার ও তাজেল হাওলাদার’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক পলাশ সরদার (১৮)’কে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার মামলা নং-১৪, তারিখ- ০৯-০৩-২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৫/৩০২/৪২৭/৩৮০/৪৩৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। মামলা রুজু পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন ভিকটিমসহ উক্ত ঘটনায় মোট চার জনের মৃত্যু হয়। মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে অধিনায়ক, র‌্যাব-৮ এর দিক-নির্দেশনায় সিপিসি-৩ মাদারীপুর ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করার জন্য কাজ শুরু করে এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এবং র‌্যাব-৩, সিপিসি-২, ঢাকা’র একটি যৌথ বিশেষ আভিযানিক দল ইং-১৪-০৪-২০২৫ তারিখ ২৩:০৫ ঘটিকায় ডিএমপি, ঢাকা’র হাতিরঝিল থানা এলাকা হতে উক্ত মামলার অন্যতম প্রধান আসামী শাহাজান খান (৪৫), পিতা-মৃত ইসমাইল খান, সাং-খোয়াজপুর (টেকেরহাট), থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুরকে এবং ইং-১৫-০৪-২০২৫ তারিখ ০০:০১ ঘটিকায় ডিএমপি, ঢাকা’র বাড্ডা থানা এলাকা হতে আসামী সায়েদ (৩৫), পিতা-মৃত হাসেম মোল্যা, সাং-খোয়াজপুর (টেকেরহাট), থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুরকে প্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদ্বয়কে ডিএমপি’র হাতিরঝিল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!