1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর পল্লবীতে চাঁদার দাবিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ৫ জন গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজধানীর পল্লবীতে চাঁদার দাবিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ৫ জন গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪.৪৮ পিএম
  • ৬১৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর পল্লবীতে চাঁদার দাবিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে চাঁদাবাজি, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় ১৩ জুলাই রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবীর চাঞ্চল্যকর আবাসন ব্যবসায় প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে জানা যায়, ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে বলে জানা যায়। দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন চাঁদাবাজ’কে গ্রেফতার করে। তারা হলোঃ মোঃ আব্বাস (২৯), জেলা-চাঁদপুর, মোঃ ইয়ামিন (২৭), জেলা-চাঁদপুর, মোঃ সোহেল (২৩), জেলা-ঢাকা, মোঃ মাজহারুল (৩০), জেলা-মানিকগঞ্জ ও মোঃ চাঁদ মিয়া (২২), জেলা-ঢাকা।

গ্রেফতারকৃত আসামী মোঃ সোহেল (২৩) এর বিরুদ্ধে ৩টি, মোঃ আব্বাস (২৯) এর বিরুদ্ধে ৪টি এবং মোঃ চাঁদ মিয়া (২২) বিরুদ্ধে ৩টি মাদক, হত্যা, ডাকাতি মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!