1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের রাজৈরে মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। সন্দেহের তীর স্বামীর দিকে। - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরের রাজৈরে মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। সন্দেহের তীর স্বামীর দিকে।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯.১৮ এএম
  • ৫১৮ জন পঠিত

রাজৈর( মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার কাশিমপুর হোসাইনিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়াকে নৃশংস ভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মাদ্্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রী ও স্থানীয়দের আয়োজনে সোমবার ১২টার দিকে মাদ্রাসার সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে বিদ্যালয়ের শতশত ছাত্র/ছাত্রী, শিক্ষক ও স্থানীয়রা অংশগ্রহন করেন । লামিয়া হত্যার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠ বিচারের দাবি রেখে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোক্তার হোসেন, উপাধ্যক্ষ মাওলানা বাকের হোসেন, শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, নিহত লামিয়ার পিতা মোঃ মিজানুর রহমান, এলাকার হান্নান মাতুব্বর, ছাত্রী আয়শা আক্তার, তারিন জামান, ও ছাত্র সজিব মিয়া প্রমুখ। শেষে বিক্ষুব্ধ ছাত্রছাত্রী বিক্ষোভ মিছিল করে।

উল্লেখ্য, মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে ওই মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া বুধবার (১৬ জুলাই) বিকালে একটি ফোন পেয়ে কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয় । এর পর আর বাড়িতে ফিরে আসেনি । রাতে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায় নি । পরে বৃহস্পতিবার(১৭-৭-২৫) সকালে পাট কাটা শ্রমিকরা বাড়ির পাশর্^বর্তী আবদুল হক মাতুব্বরের পুকুর পাড়ে ভাসমান অবস্থায় লামিয়ার লাশ দেখে পরিবারের লোকজনকে জানায় । পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।

নিহত লামিয়ার মা রেবা ও দাদী শেফালী জানায়, লামিয়া প্রায় একটি ছেলের সাথে মোবাইলে কথা বলতো । বুধবার বিকালে একটি ফোন পেয়ে কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয় । পরে অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি । বৃহস্পতিবার সকালে পাট কাটা শ্রমিকরা লামিয়ার গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ পুকুর পাড়ে ভাসমান অবস্থায় দেখে আমাদের খবর দেয়। তবে পরে আমরা জানতে পেরেছি – ফরিদপুরের এছাহাক নামে একটি ছেলেকে আমার কোর্ট এফিডেভিট করে বিয়ে করেছে। তার আগের এক স্ত্রী রয়েছে। আমরা ধারনা করছি সেই ছেলেই আমার মেয়েে ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে।

ওসি মাসুদ কান জানান আমরা যথা সময়য়ে লাশ উদ্ধারে পর মৃত প্রকৃত রহস্য উম্মোচনে ময়না তদন্তের মাদারীপুর মর্গে প্রেরন করেছি এবং ময়না তদন্ত হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!