1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে লালগালিচা সংবর্ধনা প্রত্যাখ্যান করলেন ইউএনও! - Madaripur Protidin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত

কালকিনিতে লালগালিচা সংবর্ধনা প্রত্যাখ্যান করলেন ইউএনও!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ২.১৩ পিএম
  • ৪৭৩ জন পঠিত

কালকিনি প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরন অনুষ্টানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন। তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেখতে পান রোদেও মধ্যে শিক্ষার্থীদের দ্বার করিয়ে তার আগমন উপলক্ষ্যে লালগালিচা সংবর্ধনা প্রদান শুরু করলে তিনি তা তাৎক্ষনিকভাব প্রত্যাখ্যান করেন। পরে তিনি এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। আজ সোমবার দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুজ্জামান, রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদ হোসেন ও ডাসার সরকারি মহিলা মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করলেও লাল গালিচার সংবর্ধনার বিষয় আমি কিছু জানিনা। লাল গালিচা সংবর্ধনা ওই শিক্ষা প্রতিষ্ঠান করেছে।
সৈয়দ আবুল হোসেন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী মিয়া জানান, আমাদের বিদ্যালয় বিগত দিনে এগুলো হয়ে আসছিল তাই আমিও করেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গিয়ে দেখি স্কুল কর্তৃপক্ষ আমার আগমন উপলক্ষে শিক্ষার্থীদের রোদে দ্বার করিয়ে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছে আমাকে ঘিরে। আমি ওই লাল গালিচা সংবর্ধনা প্রত্যাখ্যান করি এবং আমাকে প্রধান অতিথি হিসেবে বসানোর জন্য রাজকীয় একটি চেয়ারের ব্যবস্থা করে। তাও প্রত্যাখান করে  ওই চেয়ারে   না বসে আমি  একটি সাধারন চেয়ারে গিয়ে বসেছি। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছি। তবে আমাকে ঘিরে এরকম অনুষ্ঠান না করার জন্য উপজেলার সকল বিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলে দিয়েছি।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!