1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কারাবন্দী বীর মুক্তিযোদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, জানাজা শেষে রাজৈরে দাফন - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে কারাবন্দী বীর মুক্তিযোদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, জানাজা শেষে রাজৈরে দাফন

  • প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৮.০১ এএম
  • ৬৫৮ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুর কারাগারের হাজতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৭ জুলাই দিনগত) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকল আনুষ্ঠিকতা শেষে  মঙ্গলবার (২৯-৭-২৫)বিকেলে (আসরের নামাজের পর) রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর নেতৃত্বে গার্ড অফ অনারের পর রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের রাজৈর উপজেলা শাখার সহ সভাপতি ও টেকেরহাট বন্দরের ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।

ইউসুফ আলী মিয়া দীর্ঘ বছর যাবত স্ব-পরিবারে মাদারীপুর জেলার রাজৈর পৌরসভার ৩ নং ওয়ার্ড টেকেরহাট আবাসিক এলাকায় নিজ বাসস্থানে বসবাস করে আসছিলেন। টেকেরহাট বন্দরের অদুরে তার গ্রামের বাড়ি বৌলগ্রাম এলাকায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী, দুই পুত্র ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, ৫ই আগষ্টের পর রাজৈর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের একটি মামলা দায়ের করেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। এ মামলায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। পরে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন পেলেও পরবর্তীতে মাদারীপুর আদালতে হাজিরা দিলে জামিন নামুঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন আদালতের বিজ্ঞ বিচারক। সেখানেই বেশ কয়েকদিন কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ ব্যাপারে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক জানান, রাষ্টীয় মর্যাদা (গার্ড অফ অনার) দেয়ার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!