1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি বিষয়ক কর্মশালা - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৮.১৫ এএম
  • ৫৭০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর হর্টিকালচার সেন্টারে দিনব্যাপী ‘ফরিদপুর অঞ্চল উপযোগি বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বিনা) গোপালগঞ্জ উপকেন্দ্র উদ্যোগে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এ কর্মশালায় ফরিদপুর অঞ্চলের মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্চ ও রাজবাড়ী এ ৫টি জেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিএডিসি, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, কৃষি বিপনন, বেসরকারী প্রতিষ্ঠান, কৃষকরা অংশগ্রহণ করেন। ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, বিনা’র বায়োটেকনোলোজি বিভাগের বিভাগীয় প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজা মোহাম্মদ ইমন ও বিনা’র গোপালগঞ্জ উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদ। প্রবদ্ধ উপস্থাপনা করেন বিনা’র প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার ও ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. রইচ উদ্দিন। দিনব্যাপী কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ফরিদপুর অঞ্চলের ৫ জেলায় কর্মরত ১৫০ জন বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।###

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!