1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈর থানা চত্বর থেকে পালানো সেই আসামি রাত ১২টায় মুকসুদপুর থেকে গ্রেফতার। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈর থানা চত্বর থেকে পালানো সেই আসামি রাত ১২টায় মুকসুদপুর থেকে গ্রেফতার।

  • প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৮.৪০ এএম
  • ৬০৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর থানা চত্বর থেকে পালানো মাদক মামলার আসামি অনিমেষ ওরফে ঘনি গাইন (৩২) পালানোর পর পুলিশ সাড়াশী অভিযান চারিয়ে গভীর রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সোমবার (১১ আগস্ট) দুপুরে পালানোর পর একই দিন গত রাত ১২টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের পাটকেলবাড়ী গ্রামে তার ভায়রা অসিত রায়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজৈর থানা সূত্রে জানা যায়, গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন রাজৈর থানার ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ। এসময় তার সঙ্গে ছিলেন এসআই তরিকুল ইসলাম তারেক, এসআই ফরিদুজ্জামান, এসআই রিপন আলী খান, এসআই কামরুজ্জামান, এএসআই মাসুম ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল।

এর আগে রোববার রাতে উপজেলার কদমবাড়ী মধ্যপাড়ার ক্ষিতিশ চন্দ্র গাইনের ছেলে অনিমেষ ওরফে ঘনি গাইনসহ চারজনকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর সোমবার দুপুরে আদালতে প্রেরণের জন্য গাড়িতে তোলার সময় অনিমেষ হ্যান্ডকাফ খুলে এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কনস্টেবল আহসান হাবিব ও সাদ্দাম হোসেনকে লাইনে ক্লোজ করা হয় ।
পুলিশ জানায়, অনিমেষের বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

রাজৈর-শিবচর সার্কেলের সিনিয়র এএসপি সালাউদ্দিন কাদের বলেন, “পালানোর পর থেকেই আমাদের টিম গোপালগঞ্জ, ফরিদপুর ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ায়। শেষ পর্যন্ত গোপালগঞ্জের মুকসুদপুর থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!