1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় রাজৈরে মানববন্ধন - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় রাজৈরে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯.৪৩ এএম
  • ৫২৫ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করে।
 মঙ্গলবার      রাজৈর উপজেলা পৌর ঈদগাহ মাঠের সামনে রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক প্রতিদিনের কাগজের মাদারীপুর জেলা প্রতিনিধি  নাজমুল কবীর  ও রাজৈর উপজেলা প্রতিনিধি  শহীদুল আলম সহযোগীতায়,  অনুষ্ঠিত এ মানববন্ধনে  বক্তব্য রাখেন, দৈনিক  ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি খোন্দকার আবদুল  মতিন, বৈশাখী টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি  নিত্যানন্দ হালদার, দৈনিক আমার দেশের রাজৈর উপজেলা প্রতিনিধি    এমদাদুল হক টুটুল বিশ্বাস, এশিয়ান টেলিভিশনের রাজৈর উপজেলার  অনাদি কুমার মন্ডল, দৈনিক বাংলাদেশ সমাচারের রাজৈর উপজেলা প্রতিনিধি   কাজী নজরুল ইসলাম, চেতনায় বাংলাদেশের স্টাফ প্রতিনিধি    মহিউদ্দিন চৌধুরী হীরা, রাজৈর নিউজের স্থানীয় সম্পাদক    ই এইচ ইমন,  দি ডেইলি ট্রাইবুনালের রাজৈর উপজেলা প্রতিনিধি    প্রশান্ত কুমার কুন্ডু, দৈনিক ঢাকা রিপোর্টের রাজৈর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহেল,  দৈনিক ডেসটিনির রাজৈর উপজেলা প্রতিনিধি   ফেরদৌস হাসান, দৈনিক গনতদন্তের রাজৈর উপজেলা প্রতিনিধি  সাজেদুল ইসলাম বোরাক, দৈনিক বাংলা ৭১ এর রাজৈর উপজেলা প্রতিনিধি   বিপুল কুমার দাস প্রমূখ।
এসময় উপস্থিত সাংবাদিকগণ বলেন, আমরা সাংবাদিকদের উপর নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করার দাবী জানিয়ে  বলেন রাষ্ট্রের প্রতিটি মহল থেকে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে।  এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি  কার্যকর করার জোরালো দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!