1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭.০৫ পিএম
  • ৭০০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ‘ঢাকা ইসলামি চক্ষু হাসপাতাল’ এর শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুর জেলা শহরের ইটেরপুল রফিক সুপার মার্কেটের তৃতীয় তলায় এ হাসপাতালটি উদ্বোধন করা হয়। এতে প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। পরে সেখানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদারীপুরে ভাল কোন চিকিৎসা প্রতিষ্ঠান নাই। ইসলামি চক্ষু হাসপাতাল স্বল্প খরচে ভাল চিকিৎসা দেওয়ার জন্য এগিয়ে আসায় সাধুবাদ জানাই। এখানে নিম্ন আয়ের মানুষ ভাল চিকিৎসা সেবা পাবে বলে আসা করছি। এখানে একটা ভাল চিকিৎসা প্রতিষ্ঠানের দরকার ছিল। তবে হাসপাতাল একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হলেও সেটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, জামায়াতে ইসলামীর জেলা আমীর মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বাস মালিক সমিতি সদস্য জলিল তালুকদার, ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরোয়ার হোসেন , সহকারী ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল খান সহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!