1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মার্ডার মামলা থেকে রেহাই পেতে মার্ডার, সাবেক চেয়ারম্যানসহ ১৩জনকে আসামী করে পুলিশের চার্জশিট দাখিল, রাজৈরে আলোচিত সালাম হত্যা মামলার বাদীই এখন আসামী - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মার্ডার মামলা থেকে রেহাই পেতে মার্ডার, সাবেক চেয়ারম্যানসহ ১৩জনকে আসামী করে পুলিশের চার্জশিট দাখিল, রাজৈরে আলোচিত সালাম হত্যা মামলার বাদীই এখন আসামী

  • প্রকাশিত : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৪.৩৮ পিএম
  • ৮২৮ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। পুলিশী তদন্তে বেড়িয়ে এসেছে রাজৈরে সর্বাধিক আলোচিত ভ্যানচালক সালাম হত্যার চাঞ্চল্যকর রহস্য। প্রতিপক্ষকে ফাঁসিয়ে ডবল মার্ডার মামলা থেকে রেহাই পেতে ও আপোষে বাধ্য করতে পরিকল্পিতভাবে নিজ দলীয় এবং একই বাড়ীর চাচাতো ভাই নিরীহ ভ্যানচালক সালামকে রাতের আধারে কুপিয়ে হত্যা করে সাবেক চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন চুন্নু মাতুব্বর ও হেমায়েত শেখ গংরা এবং পরে নিহত সালাম শেখের অভিভাবক সেজে হেমায়েত শেখ নিজেই বাদী হয়ে প্রতিপক্ষের (পুর্বে ডবল মার্ডার মামলার বাদীপক্ষ) ৪১জনকে আসামী করে রাজৈর থানায় মামলা দায়ের করে।

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ওই ৪১জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রকৃতপক্ষে সালাম হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও হত্যাকান্ডের সাথে জড়িত সাবেক চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন চুন্নু মাতুব্বরকে এক নম্বর ও বাদী হেমায়েত শেখসহ ১৩ জনকে আসামী করে চার্জশিট দাখিল করে। আর স্বস্তি নেমে আসে ৪১টি পরিবারে ও এলাকায়। সালাম হত্যাকান্ডের প্রকৃত রহস্য ও হত্যাকারিদের চিহ্নিত করে চার্জশিট দেয়ায় সকল মহলে প্রশংসিত হয় রাজৈর থানা পুলিশ।

তদন্ত প্রতিবেদন ও এলাকাবাসী জানায়, প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০২০ সালের ১০ জানুয়ারী ভোরে মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে জুলফিকার আলী ও বাবুল মুন্সী সহ অনেকে নিকটতম মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বেড়িয়ে আসার সাথে সাথে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অতর্কিতে দেশীয় আস্ত্রশস্ত্র নিয়ে জুলফিকার আলী ও বাবুল মুন্সী উপর হামলা চালায়। জুলফিকার আলী ও বাবুল মুন্সী নিহত হয়। এ ডবল মার্ডারে ৮৪জনকে আসামী করে মামলা দায়ের হয় । তবে দীর্ঘ তদন্ত শেষে মাদারীপুর সিআইডি পুলিশ- ৮৬জনকে আসামী করে চার্জশিট দেয়।

তদন্তকারি কর্মকর্তা এসআই আবুল কাওছার জানান, আর ওই ডবল মার্ডার মামলার দায় থেকে রেহাই পেতে আপোষরফা করে বাঁচতেই ২৩ মে/২০২১ রাত ৯টার দিকে পরিকল্পিতভাবে সালামকে হত্যা করা হয় । ভ্যান চালিয়ে বাড়ী ফেরার পথে ভ্যাানচালক সালামকে কৌশলে নির্জন স্থান কবিরাজপুর হোসেনপুর সড়কের বাইরপুকুর পারে নিয়ে সাবেক চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন চুন্নু, আয়নাল শেখ ও হেমায়েত গংরা নৃশংস কুপিয়ে সালামকে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে সালাম মারা যায়।

শুধু তাই পরিকল্পনাকারিরা সালামকে হত্যার পর হত্যাকান্ডের ঘটনাটি প্রতিপক্ষের ঘাড়ে চাপাতে মিটিং, মিছিল ও মানববন্ধনসহ সব ধরনের চালিয়েছে। কিন্তু বিধিবাম! পুলিশের ঐকান্তিক প্রচেষ্টার ফলে প্রকৃত হত্যাকারিদের মুখোশ উম্মোচিত হয়েছে। রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, সালাম হত্যাকান্ডের রহস্য উম্মোচনে আমরা সফল হয়েছি। হয়রানি থেকে রেহাই পেয়েছে ৪১টি পরিবার। পক্ষান্তরে হত্যাকান্ডে প্রকৃত জড়িতদের খুজে বের করে চার্জশিট দাখিল(২০-১১-২১) করে আইনের আনতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। মুলতঃ ডবল মার্ডার মামলা থেকে রেহাই পেতে ও প্রতিপক্ষকে ফাঁসাতেই হোসেনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চুন্নু, হেমায়েত ও আয়নাল গংরা পরিকল্পিতভাবে সালামকে হত্যা করে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!