1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
‎রাজৈরের দুই অফিসে  দুদকের অভিযান - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

‎রাজৈরের দুই অফিসে  দুদকের অভিযান

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৪৫ এএম
  • ৫৮৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। মাদারীপুরের রাজৈর উপজেলায় দুটি অফিসে দুদকের অভিযান পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সহকারি পরিচালক মোঃ আখতারুজামানের নেতৃত্বে এ টিম রাজৈর পৌরসভা ও রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করে। এসময় উপসহকারি পরিচালক মোঃ সাইদুর রহমানসহ অন্যান্য সদস্য ও রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার আবদুল মতিন, সহসভাপতি মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক গোলাম মোস্তফাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দুদকের এ টিমটি রাজৈর পৌরসভার কর আদায়কারি এনামুল হকের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সাথে অসদাচারনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সুনিদিষ্ট অভিযোগ পেয়ে পৌরসভায় যায় এবং দাপ্তরিক কাগজপত্র ঘেটে অভিযোগের প্রাথমিক সত্যতা খুজে পান। তিনি(এনামুল)১৪ গ্রেডে চাকরি করে গ্রামের বাড়ীতে নকসা অনুমোদন না নিয়ে তিন ফাউন্ডেশন দিয়ে বিলাসবহুল ভবন নির্মান করেছেন বলে দুদক টিমের অনুসন্ধানে বেড়িয়ে আসে। অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ শামিম মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিসহ জ্ঞাত আয় বর্হিভুত সম্পদের সত্যতা প্রমান পান।  এসময় শিক্ষা অফিসার গুলশানারা দাপ্তরিক কাজে অফিসের ছিলেন না।

সহকারি পরিচালক মোঃ আখতারুজামান জানান, দুদকের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেষনায় রাজৈর পৌরসভার কর আদায়কারি এনামুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত করে প্রমান হাতে পেয়েছি। পাশাপাশি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ শামিম মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সেবাগ্রহীতাদের হয়রানি ও জ্ঞাত আয় বর্হিভুত সম্পদের সত্যতা প্রমান পেয়েছি। ব্যবস্থা গ্রহনের জন্য প্রাপ্ত কাগজপত্র আরো যাচাই বাছাই করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেব।

পৌর মেয়র ও রাজৈর উপজেলা নির্বাহী মোঃ মাহফুজুল হক জানান, অভিযোগ প্রমানিত হওয়ার সাথে সাথে কর আদায়কারি এনামুল হককে কর আদায়কারি ওই দপ্তর থেকে অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!