1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডিজিটাল ভূমি সেবা প্রদানের লক্ষে মাদারীপুরে ভূমি মেলা অনুষ্ঠিত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ডিজিটাল ভূমি সেবা প্রদানের লক্ষে মাদারীপুরে ভূমি মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১, ৮.৩৫ পিএম
  • ৮৯৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
‘হাতের মুঠোয় ভূমিসেবা, ‘আমরা আছি আপনার পাশে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মুজিববর্ষ উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজার ভূমি অফিস চত্বরে মঙ্গলবার সকালে ডিজিটাল ভূমি সেবা মেলা-২০২১ আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল ভূমি সেবা মেলার আয়োজন করা হয়। উক্ত মেলায় মস্তফাপুর, পেয়ারপুর কুনিয়া ও কেন্দুয়াসহ চারটি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে ভূমি মেলার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন। মেলা উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সানজিদা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফউদ্দিন গিয়াস, মাদারীপুর সদর (ভূমি) সহকারী কমিশনার হোসনে আরা তান্নী, মস্তফাপুর ইউপি ভূমি সহকারি কর্মকর্তা বিধান চন্দ্র দাস, কুনিয়া ইউপি ভূমি সহকারি কর্মকতা মো. হারুন অর রশিদ, পেয়ারপুর ইউপি ভূমি সহকারি কর্মকর্তা মজিবর রহমান সিকদার, কেন্দুয়া ইউপি ভূমি সহকারি কর্মকর্তা মো. নুর মো. খান এবং ইউনিনের চেয়ারম্যানরাসহ সদর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ডিজিটাল ভূমি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় সহজীকরণসহ ভূমি বিষয়ে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

মাদারীপুর জেলা প্রশসাক ড. রহিমা খাতুন বলেন, হয়রানি মুক্ত ডিজিটাল ভূমি সেবার লক্ষেই এই ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। কেউ যাতে আগামীতে ভূমি অফিসে গিয়েও কোন প্রকার হয়রানি না হয় তার জন্যই সবাইকে সচেতন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!