1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে হাসানকান্দী হাজ্বী আনসারি উদ্দিন খান হাফেজী ও নূরানী মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং উদ্বোধন - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাজৈরে হাসানকান্দী হাজ্বী আনসারি উদ্দিন খান হাফেজী ও নূরানী মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ৩ মার্চ, ২০২১, ১.১৯ পিএম
  • ১০১৭ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি গ্রামে হাসানকান্দী হাজ্বী আনসারি উদ্দিন খান হাফেজী ও নূরানী মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর শুভ উদ্বোধন করলেন টেকেরহাটের পীর সাহেব আব্দুল হাসান আনসারী । মঙ্গলবার দুপুরে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ সাইফুল ইসলাম, রাজৈর উপজেলার যুব উন্নয় সহকারী কর্মকর্তা আব্দুল হাই সহ বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম ও প্রিন্সিপাল বৃন্দ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাজী আনসার উদ্দিন খান এর দুই ছেলে হাজী মোঃ মোশারেফ হোসেন খান ও মৃত হাজী মোয়াজ্জেম হোসেন খাঁন তাদের পিতার নামে মাদ্রাসা করার জন্য প্রায় তিন বিঘা জমি দান করেন। এ জমিতে হাফেজিয়য়া নূরানী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লহা বডিং এবং এলাকার সবার জন্য একটি গোরস্থান করা হবে। এরকম একটি মাদ্রাসা হাসানকান্দি এলাকায় হওয়ায় এলাকাবাসী খুবই আনন্দিত।
মাদ্রাসার খাদেম হায়দার আলী খান বলেন, এ প্রতিষ্ঠানের পাশেই আরো কিছু জমি নেওয়ার চিন্তাভাবনা আছে । আল্লাহ রহমত করলে আমরা এখানে একটি বৃদ্ধাশ্রমও করবো।
পীরসাহেব টেকারহাট আবুল হাসান আনসারী বলেন, এখানে একটি সুন্দর ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ শুরু করা হয়েছে।এখন শুধু প্রতিষ্ঠান হয়েছে বললেই হবে না, এই প্রতিষ্ঠানের পিছনে এলাকার সকলের মানসিক শারীরিক ও আর্থিক সহযোগিতা করতে হবে । প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সকলকেই এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!