1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে আমগ্রাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুনীর্তির অভিযোগের তদন্ত । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজৈরে আমগ্রাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুনীর্তির অভিযোগের তদন্ত ।

  • প্রকাশিত : সোমবার, ১৫ মার্চ, ২০২১, ৫.২৮ পিএম
  • ৭১৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
তিন নারী সদস্যসহ ৯ সদস্য অনাস্থা প্রকাশ করে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু বিরুদ্ধে বিরুদ্ধে আনীত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সরেজমিনে তদন্ত শুরু করলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম । আজ সোমবার (১৫-৩-২১) আমগ্রাম ইউপি ভবনে সকলের উপস্থিতে এ তদন্তকার্য অনুষ্ঠিত হয়।
ওই ইউনিয়নের তিন নারী সদস্যসহ ৯জন সদস্য স্বাক্ষরিত বিভিন্ন দপ্তরে পাঠানো অভিযোগ পত্রের মাধ্যমে জানাযায়, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু ও সচিব অসীম কুমারের যোগসাজশে বিগত চার বছর যাবত পরিষদের অধিকাংশ নির্বাচিত সদস্যদের বাদ রেখে পরিষদের সকল সিদ্ধান্ত একাই নিয়ে বাস্তবায়ন করেন । এলজি এসপি, ওয়ানপার্সেন্ট, কাবিখা, ৪০ দিনের কাজ এডিপিসহ সকল সরকারি প্রকল্পের কাজ নামকাওয়াস্তে দেখিয়ে প্রকল্পের টাকা উঠিয়ে নিজেই আতœসাত করেন । টাকার বিনিময় ছাড়া জনসাধারন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সেবা পায় না । মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর দুর্যোগ সহনীয় ঘর স্থান ভেদে ২০/৩০হাজার টাকা নিয়ে গরীবদের দেয়া হচ্ছে । এ ছাড়া ঘর দেয়ার নাম করে এ যাবত অসহায় গরীব মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে চেয়ারম্যান। এমনকি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু ও তার ভাই টনি, রনি এবং তার বডিগার্ড তাপষ ও সচিবের মাধ্যমে টিউবয়েল, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফ কার্ড, ঘর ও বিধবা ভাতাসহ অন্যান্য ভাতা দেয়ার নাম করে সাধারন মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগকারি সদস্যরা তদন্ত কমিটির নিকট অভিযোগ তুলে ধরেন । এছাড়াও নারী সদস্যদের সাথে অসাদাচরন, অবহেলা ও বসার জায়গা না দেয়া , মাসিক মিটিং না করা, পুরানো লোহার ব্রিজের মালামাল দিয়ে নতুন ব্রিজের নির্মান কাজ দেখিয়ে বিল তুলে নেয়ারও অভিযোগ তুলে ধরেন। চেয়ারম্যান নিজের বাহিনী দিয়ে অন্যের ঘের ও জমি দখলের অভিযোগ অনেক পুরনো । চেয়ারম্যান মাত্র চার বছরে দায়িত্ব পালন কালে যথারীতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে । এব্যাপারে চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমানিত হলে সরকারের দেয়া যে কোন শাস্তি মাথা পেতে নেব। সচিব অসীম কুমারও একই বক্তব্য দেন। তদন্তকারি কর্মকর্তা মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা প্রকাশ করবো

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!