1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে স্বামী হত্যার ৮ মাস পর স্ত্রী ৫ মাসের অন্তসত্তা ভাসুর গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে জমি জমা বিরোধের জেরে বাবা ছেলেকে কুপিয়ে জখম মাদারীপুরের শিবচরে তারাবিতে নিয়মিত ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি অল্প সময়ের মধ্যে আমরা ৪টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি : নুরুদ্দিন অপু মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন কালকিনির মাশুক মাদারীপুরে আলমগীর হত্যা:  ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও   বিক্ষোভ মাদারীপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ কালকিনিতে চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান মাদারীপুরের শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫

রাজৈরে স্বামী হত্যার ৮ মাস পর স্ত্রী ৫ মাসের অন্তসত্তা \ ভাসুর গ্রেফতার \

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ৭.৪৮ পিএম
  • ৭৯৫ জন পঠিত

ডেক্স রিপোর্ট
মাদারীপুরের রাজৈরে আলোচিত ইকবাল মোল­া হত্যার ৮ মাস পার হতে না হতেই দ্বিতীয় স্ত্রী লাকী বেগমের প্রায় ৫ মাসের অন্তঃসত্তার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর চাপের মুখে লাকী স্বীকার করতে বাধ্য হয় যে, তার স্বামী ইকবালের বড় ভাই মঞ্জুর মোল­ার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ায় এ অবস্থা । বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্নভাবে চেষ্টা চালায় মঞ্জুর। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে লাকীকে থামানোর চেষ্টা করে মঞ্জুর। তবে শেষ পর্যন্ত বিয়ে না করায় মাদারীপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন তিন সন্তানের জননী লাকী বেগম। বুধবার গভীর রাতে সদর উপজেলার শ্রীনদী থেকে মঞ্জুরকে গ্রেফতার করে পুলিশ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উমারখালী গ্রামের সুন্দর আলী মোল­ার দুই ছেলে মঞ্জুর মোল­া (৪৫) ও ইকবাল মোল­া (৪০)। বড় ছেলে মঞ্জুর তার স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করে এবং মাঝে মধ্যে বাড়িতে আসা-যাওয়া করতো। ছোট ছেলে ইকবাল তার দ্বিতীয় স্ত্রী লাকী ও তিন সন্তান নিয়ে নিজ বাড়িতে থেকে সুদের টাকা আদান-প্রদান করতো। কিন্তু ইকবাল খুন হওয়ার পর থেকে স্ত্রী-সন্তান ঢাকায় রেখে গ্রামের বাড়ীতে এসে পিতাসহ ছোট ভাইয়ের পরিবারের সাথে থাকা শুরু করে মঞ্জুর। এদিকে লাকী অন্তঃসত্ত¡া হওয়ায় জনসম্মুখে প্রকাশ পায় তাদের সম্পর্কের ঘটনা। পরে ভাসুর মঞ্জুরের কাছে সন্তানদের পিতৃ পরিচয় দাবি করে নিহত ইকবালের দ্বিতীয় স্ত্রী লাকী। লাকীর প্রস্তাবে মঞ্জুর রাজী না হওয়ায় সে (লাকী) মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী গ্রামে বাবার বাড়ি ফিরে যায় এবং সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করে। এদিকে এলাকাবাসীর দাবি হয়তো মঞ্জুর ও লাকীর পরকীয়ার কারনেই ইকবাল খুন হয়েছে। পুলিশি তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে।
এ ব্যাপারে নিহত ইকবালের প্রথম স্ত্রী মুর্শিদা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী জীবিত থাকতেই তাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিলো। তারাও আমার স্বামী হত্যার সাথে জড়িত থাকতে পারে। এ বিষয়ে আমি মামলা করবো।
ধর্ষণ মামলার বাদি লাকী বেগম বলেন, আমার সন্তানদের ভবিষ্যতের জন্য একটা সুষ্ঠ বিচার চাই।
গ্রেফতার হওয়ার আগে আসামি মঞ্জুর মোল­া বলেন, ভাইয়ের মৃত্যুর ৩ মাস পর থেকে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তবে গর্ভের বাচ্চার ব্যাপারে আমি কিছু জানিনা।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঞ্জুরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উলে­খ্য, গত ২২ জুন ২০২০ ইং তারিখ সন্ধ্যায় ইকবাল বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়ে রাতে আর বাড়ী ফেরেনি। পরেরদিন গত ২৩ জুন ২০২০ ইং তারিখ সকালে উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় মলি­ককান্দির একটি ফসলি জমি থেকে ইকবালের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে রাজৈর থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ইকবালের বড় ভাই (বর্তমানে ছোট স্ত্রীর দেয়া ধর্ষণ মামলায় আটককৃত আসামী) মঞ্জুর বাদি হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড়ের দুইজনকে আটক করে কারাগারে প্রেরণ করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!