1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে কদমবাড়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে কদমবাড়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

  • প্রকাশিত : বুধবার, ২৪ মার্চ, ২০২১, ৩.৩৪ পিএম
  • ১০০৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান বিশ্বাসের বিরুদ্ধে ৪ ইউপি সদস্যের আনীত নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত কদমবাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী অফিসে সকলের উপস্থিতে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৩-৩-২১) সারাদিনব্যাপী তদন্ত পরিচালনা করছেন মাদারীপুর সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রেক্সোনা খাতুন।
মাদারীপুর জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন বরাবরে লেখা ৪ ইউপি সদস্য স্বাক্ষরিত অভিযোগপত্রে জানাযায়, রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস বিগত বছর গুলিতে পরিষদের কিছুসংখ্যক নির্বাচিত সদস্যদের বাদ রেখে তার ভাবাপন্ন সদস্যদের নিয়ে পরিষদের সকল সিদ্ধান্ত নামকাওয়াস্তে বাস্তবায়ন করেন । এলজি এসপি, ওয়ানপার্সেন্ট, কাবিখা, ৪০ দিনের কাজ এডিপিসহ সকল সরকারি প্রকল্পের কাজ না করে বা নামকাওয়াস্তে দেখিয়ে প্রকল্পের টাকা উঠিয়ে নিজেই আত্মসাৎ করেন । ২০১৭/১৮ অর্থ বছরে কদমবাড়ী হাইস্কুল থেকে সমীর মন্ডলের বাড়ী রাস্তা না করে, একই অর্থ বছরে আড়ুয়াকন্দি আ,ন,ব উচ্চবিদ্যালয়ের দোতালায় ওয়াল ও টিনসেড দ্বারা উন্নয়নের কাজ না করে এবং ১৮/১৯ অর্থ বছরে মশা নিধনের ফগার মেশিন ক্রয় না করেই বিল উঠিয়ে টাকা আত্মসাৎ করেন। টাকার বিনিময় ছাড়া জনসাধারন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় কোন সেবা পায় না । এছাড়াও অন্যান্য ভাতা দেয়ার নাম করে সাধারন মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগকারিরা তুলে ধরেন। এব্যাপারে চেয়ারম্যান বিধান বিশ্বাস সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, সামনে নির্বাচন –তাই আমার সুনাম ক্ষুন্ন করার জন্য স্বার্থান্বেষী মহল নানাবিধ অভিযোগ তুলে আমাকে হয়রানি করছে । বর্তমানে একটি অপশক্তির দেয়া অভিযোগের তদন্ত চলছে। এর একটি অভিযোগ প্রমানিত হলে সরকারের দেয়া যে কোন শাস্তি আমি মাথা পেতে নেব। ইতোপুর্বে ২০১৬সালের ডিসেম্বরে মামলা দায়ের করায় ২০১৯সালের জুন পর্যন্ত আমার চেয়ারম্যানশিপ কার্যক্রম স্তগিত ছিল । ফলে ঐসময়ের উন্নয়নমুখী কার্যক্রমের সাথে আমি জড়িত থাকার প্রশ্নই আসে না। তবে প্যানেল চেয়ারম্যান সঠিকভাবে কাজ করছে বলে জানি।
তদন্তকারি কর্মকর্তা মাদারীপুর সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রেক্সোনা খাতুন বলেন, জেলা প্রশাসক বরাবরে লেখা অভিযোগপত্রের তদন্ত চলছে। এখনো অনেক কাগপত্র দেখা বাকী আছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা প্রকাশ করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!