1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বঙ্গবন্ধু পরিষদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত - Madaripur Protidin
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

মাদারীপুরে বঙ্গবন্ধু পরিষদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

  • প্রকাশিত : সোমবার, ২৯ মার্চ, ২০২১, ৯.১৬ এএম
  • ৭৫৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি \
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধু পরিষদ’ মাদারীপুর জেলা শাখা শহরের শকুনী লেকের পাড়ে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার সন্ধায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি ও মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ (অব) প্রফেসর হিতেন চন্দ্র মন্ডল। ‘বঙ্গবন্ধু পরিষদ’ মাদারীপুর জেলা শাখা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট যতিন চন্দ্র সরকারের উপস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, সংগ্রাম ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ‘বঙ্গবন্ধু পরিষদ’এর কর্ণধর ও সহ-সভাপতি, মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বঙ্গবন্ধু পরিষদ’ মাদারীপুর জেলার সর্বস্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্খীবৃন্দ। আলোচনা সভা শেষে রাত ৮টার দিকে লেজার আলোর বর্ণিলআভায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সহস্রাধিক
দর্শক-শ্রোতা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!