1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পৃথক অভিযানে ঢাকার বিভিন্ন স্থান থেকে ২৮ জুয়ারীকে গ্রেফতার, জুয়া খেলার আলামত ও নগদ টাকা জব্দ - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

পৃথক অভিযানে ঢাকার বিভিন্ন স্থান থেকে ২৮ জুয়ারীকে গ্রেফতার, জুয়া খেলার আলামত ও নগদ টাকা জব্দ

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১, ৭.০৯ পিএম
  • ১২৪৬ জন পঠিত

অফিস রিপের্টঃ র‌্যাব-৪ এর পৃথক তিনটি অভিযানে ঢাকা মহানগরীর ভাষানটেক, ঢাকা জেলার সাভার মডেল এবং আশুলিয়া থানাধীন এলাকা থেকে ২৮ জুয়ারীকে গ্রেফতার ঃ জুয়া খেলার আলামত ও নগদ টাকা জব্দ।

র‌্যাব জানায়, ১৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা মহানগরীর ভাষানটেক থানাধীন পশ্চিম ভাষানটেকস্থ ৪ নং বস্তি, ঢাকা জেলার সাভার থানাধীন আমিনবাজার এবং আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এরুপ সংবাদের ভিত্তিতে ১৩ জুন রাত র‌্যাব-৪ এর তিনটি পৃথক আভিযানিক দল উক্ত এলাকাগুলোতে ঝটিকা অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ২১ সেট খোলা তাস, ১৮ টি মোবাইল এবং নগদ ৪৫,১৩৫/-টাকাসহ নি¤েœাক্ত ২৮ জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ-

১। মোঃ শামছুর রহমান (৪৯), জেলা- ঢাকা , ২। মোঃ আবুল হোসেন (৫৭), জেলা- ঢাকা, ৩। মোঃ আব্দুস সাত্তার (৫৪), জেলা- ঢাকা, ৪। মোঃ রফিকুল ইসলাম @ রাফিক (৪৭) , জেলা- ঢাকা, ৫। মোঃ মিলন (২৫), জেলা- ঢাকা, ৬। মোঃ আব্দুল হামিদ (৫৫), জেলা- ঢাকা, ৭। মোঃ আমজাদ হোসেন (৫৫), জেলা- ঢাকা, ৮। মোঃ মিজানুর রহমান @ মিজান (৪৮), জেলা- ঢাকা, ৯। মোঃ আবুল কাশেম (৫৭), জেলা- ঢাকা, ১০। মোঃ জহির (৫৫), জেলা- ঢাকা, ১১।মোঃ এমদাদ (৩৫), জেলা-কিশোরগঞ্জ, ১২।মোঃ আলমগীর হোসেন (২৯), জেলা-ময়মনসিংহ, ১৩।মোঃ লিটন (৩৬), জেলা-শরীয়তপুর, ১৪।মোঃ হৃদয় (৩৬), জেলা-ঝাঁলকাঠি, ১৫।ডালিম মিয়া (৪০), জেলা-বি-বাড়ীয়া, ১৬। মোঃ আওলাদ হোসেন (৫০), জেলা-ঢাকা, ১৭। মোঃ ইউসুফ (৩৫), জেলা-ভোলা, ১৮। লাল মিয়া (৪০), জেলা-জামালপুর, ১৯।মোঃ পলাশ মিয়া (৪০), জেলা-কিশোরগঞ্জ, ২০।মোঃ সুমন (২৮), জেলা- নরসিংদী, ২১। মোঃ রাজু মিয়া (৩২), জেলা- রংপুর, ২২।বিশ¡জিৎ দাস (৩২), জেলা- ঢাকা, ২৩।মোঃ রাকিবুল হাসান (১৮), জেলা- জামালপুর, ২৪।মোঃ রবিউল (৪০), জেলা- গাইবান্ধা, ২৫। মোঃ কামাল হোসেন (১৭), জেলা- ময়মনসিংহ, ২৬।মোঃ আঃ হাকিম (২৮), জেলা-শেরপুর।, ২৭।মোঃ মাইন উদ্দিন (৪০), জেলা- কুড়িগ্রাম ও ২৮।মোঃ আবু হাসান মোল্লা (৩০), জেলা- মাগুড়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ এর এরুপ জুয়া বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, অস্ত্র, খুন, ধর্ষণ, নাশকতা, স্পর্শকাতর ঘটনার রহস্য উদঘাটনসহ অন্যান্য অপরাধের পাশাপাশি জুয়া বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র‌্যাব সদা সচেষ্ট।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!