1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আঃ লীগের সাধারণ সম্পাদকের ১ম মৃত্যু বার্ষিকী পালিত - Madaripur Protidin
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাজৈরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আঃ লীগের সাধারণ সম্পাদকের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ৪.২৬ পিএম
  • ১১৫২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।

বৃহস্পতিবার এ উপলক্ষে তার নিজ বাড়ী উপজেলার পশ্চিম সর্বমঙ্গল গ্রামে শাহজাহান খানের কবরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ফুলেল শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় প্রথমে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ, উপজেলা আঃ লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কার ও সাবেক ছাত্র নেতা মোস্তফা মনির সুজনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেত্রীবৃন্দ। এসময় রাজৈর উপজেলার আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেক লীগসহ একর্মসুচিতে অংশ নেন। পরে আগত সকলের জন্য তোবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নুরুল হক খান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!