1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে সালিশ মীমাংসার নামে স্থানীয় মাতুব্বরদের তালবাহানা । চিকিৎসা বঞ্চিত হচ্ছে আহতরা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার

মুকসুদপুরে সালিশ মীমাংসার নামে স্থানীয় মাতুব্বরদের তালবাহানা । চিকিৎসা বঞ্চিত হচ্ছে আহতরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ৪.৫৪ পিএম
  • ১০৮২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)
বিচার দেওয়ার আশ্বাস দিয়ে চিকিৎসাধীন গুরুতর আহত পিতা-পুত্রকে হাসপাতাল থেকে বাড়িতে এনে তালবাহানা করার অভিযোগ গ্রামের মাতুব্বরদের বিরুদ্ধে। বিচার না পেয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হলেন ভুক্তভোগী পরিবার। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে এঘটনা ঘটে।

এঘটনায় ভুক্তভোগী পরিবার ২৪ আগষ্ট গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানাযায়, গত ১৮ আগষ্ট ওই গ্রামের অনাদ বৈদ্যর মেয়ে আরাধ্যা (১) এর জম্মদিনের অনুষ্ঠানে রং ছিটিয়ে আনন্দ উল্লাস করার সময় ওই গ্রামের লিটন বৈদ্যর স্ত্রী নন্দীতা বৈদ্য একই বংশের বিজন বৈদ্যর শরীরে রং ছিটিয়ে দেয়। এতে বিজন বৈদ্য প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে অনুষ্ঠান শেষে বাড়িতে চলে আসলে নন্দীতার স্বামী লিটন বৈদ্য ও তার ভাই মিন্টু বৈদ্য রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বিজন বৈদ্য ও তার পিতা সুধির বৈদ্য, ভাই সুজন বৈদ্যকে বেধরক মারপিট ও কুপিয়ে জখম   করে। এতে সুজনের ডান পায়ের হাড় দ্বিখন্ডিত হয়ে যায়। তাৎক্ষনিক তাদের প্রথম মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে ২৪ আগষ্ট চিকিৎসা চলাকালিন সময়ে এলাকার মাতুব্বররা সালিশ মাধ্যমে মিমাংসার করার কথা বলে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। এরপর মাতুব্বররা কোন উদ্যোগ না নিয়ে কালক্ষেপন শুরু করে। এতে একদিকে আহতদের চিকিৎসা ব্যহত হচ্ছে অপরদিকে তারা ন্যয বিচার থেকে বঞ্চিত হতে চলছেন। পরে তারা ২৪ আগষ্ট গোপালগঞ্জ আমলী আদালতে ন্যায় বিচার পেতে ভুক্তভোগী বিজন বৈদ্য বাদি হয়ে মামলা দায়ের করেন। এবিষয়ে প্রতিপক্ষ লিটন বৈদ্যর কাছে জানতে চাইলে তিনি বলেন, উত্তেজনার বসবর্তী হয়ে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। স্থানীয় মাতুব্বরা এবিষয়ে মিমাংসার উদ্যোগ নিয়েছেন। এর বাহিরে আমি আর কোন কথা বলতে পারবোনা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!