1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফ থেকে ১০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

টেকনাফ থেকে ১০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ১.২৩ পিএম
  • ১৩২৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-১৫ কক্সবাজার, টেকনাফ থানাধীন সদর ইউনিয়নস্থ উত্তর বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়নস্থ উত্তর বরইতলী সাকিনস্থ টেকনাফ-কক্সবাজার রাস্তার পার্শ্বে বরইতলী উত্তর মাথা ব্রীজের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ৮ নভেম্বর রাতে উপরোক্ত স্থানে পৌঁছালে আসামী কামরুল আলম @ কায়সার (২২), পিতা- মোঃ সফিউল্লাহ, মাতা- মৃত হোসনে আরা,সাং- রঙ্গিখালী, ওয়ার্ড নং- ৭, ইউপি-হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!