1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
নীলফামারীতে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে হামলায় বিজিবি সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামী অন্তিক’কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নীলফামারীতে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে হামলায় বিজিবি সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামী অন্তিক’কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৬.১৬ পিএম
  • ৬২২ জন পঠিত

অফিস রিপোর্টঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাম্প্রতিক ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে হামলায় বিজিবি সদস্য নিহতের ঘটনায় সহিংসতার মূলহোতা ও মামলার প্রধান আসামী মোঃ মারুফ হোসেন @ অন্তিক’কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ২৮ নভেম্বর   সারা দেশব্যাপী ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন গড়াগ্রাম ইউনিয়নের ভোট কেন্দ্র নং-৫৯, পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহিংসতার ঘটনায় বিজিবি সদস্য নায়েক রুবেল হোসেন নির্মমভাবে নিহত হন। বর্ণিত ঘটনার প্রেক্ষিতে উক্ত ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ললিত চন্দ্র রায় কর্তৃক বাদ হয়ে গত ৩০ নভেম্বর ৯৫ জন আসামীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত নামা আরো অনেকের নামে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন; যারা মামলা নং-১৪ তারিখ ৩০ নভেম্বর ২০২১।ধারাঃ ১৪৩/৪৪৭/৪৪৮/১৮৬/৩৫৩/৩০৭/৩৭৯/৪২৭/৩২৩/৩২৪/৩৩২/৩৩৩/৩০২/৩৪/৫০৬/১১৪ দঃ বিঃ তৎসহ ১৯৭২ সালের জন প্রতিনিধিত্ব আইনের ৮১(ক) (খ)(ঙ)(চ) এর (অ)(ই/৫)। উক্ত ঘটনা দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়। র‌্যাব বর্ণিত বিষয়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-৪ এর অভিযানে গতকাল রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিজিবি সদস্য নায়েক রুবেল হোসেন এর হত্যাকান্ডের এজাহার নামীয় ০১নং আসামী মোঃ মারুফ হোসেন @ অন্তিক’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মারুফ ভোট কেন্দ্রে হামলা এবং বিজিবি সদস্য হত্যার ঘটনায় বিভিন্ন তথ্য প্রদান করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ মারুফ হোসেন @ অন্তিক এর পিতামৃত মোসাদ্দেক হোসেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গড়াগ্রাম ইউনিয়নের ১৯ বছর ধরে চেয়ারম্যান ছিলেন। তার পিতা গত ২০১৭ সালে মৃত্যুবরণ করলে সে উপ-নির্বাচনে নির্বাচিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!