1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দারুসসালাম থেকে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, ২৮ টি মামলার আসামি মোঃ মনোয়ার হাসান জীবন’কে বিদেশী পিস্তলসহ গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

রাজধানীর দারুসসালাম থেকে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, ২৮ টি মামলার আসামি মোঃ মনোয়ার হাসান জীবন’কে বিদেশী পিস্তলসহ গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৯.৫৩ এএম
  • ৫৪৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর দারুসসালাম থানাধীন এলাকা হতে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, ২৮ টি মামলার আসামি মোঃ মনোয়ার হাসান জীবন’কে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর দারুসসালাম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলিসহ ২৮ টি মামলার আসামী তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী’ মোঃ মনোয়ার হাসান জীবন @ লেদু হাসান (৪২), জেলা- লক্ষীপুর কে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মোঃ মনোয়ার হাসান জীবন @ লেদু হাসান ১১ জুন ১৯৭৮ সালে লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করে। তার বাবা মৃত হারিছ চৌধুরী একজন কৃষক ছিলেন। ধৃত আসামী ৫ম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করে। পরবর্তীতে ১৯৯০ সালে সে লক্ষীপুর জেলা হতে তার বাবার সাথে ঢাকায় আসে। সে ২০১০ সালে বহুল আলোচিত ওহিউদুজ্জামান হত্যা মামলায় এজাহার নামীয় আসামী হিসেবে মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয় এবং ২০১২ সাল পর্যন্ত হাজত বাস করে। পরবর্তীতে জেল হতে মুক্তি পাওয়ার পর সে আরো বেপরোয়া জীবন যাপন, সন্ত্রাসী, চাঁদাবাজীসহ নানা ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর থানাসহ বিভিন্ন থানাতে খুন, বিস্ফোরকসহ উল্লিখিত সংখ্যক মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে আরও জানাযায়, সে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় দীর্ঘদিন ধরে চাদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। সাধারণ মানুষের সম্পত্তি দখল, জমি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদকব্যবসা, জুয়ার কারবার প্রভৃতি অপরাধের সাথে সে জড়িত। এলাকায় নতুন কোন ভবনের কাজ শুরু হলে তাকে নির্দিষ্ট পরিমান চাঁদাদিতে হতো। অন্যথায় সে তার নিজস্ব ক্যাডার বাহিনীর মাধ্যমে কাজ বন্ধ করে দিতো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় এব্রং ভাবশালী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস করতোনা এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো ও মারপিট করে গুরুতর জখম করতো। তার অত্যাচারে উক্ত এলাকার সাধারণ মানুষ সর্বদা অতিষ্ঠ ও ভীতসন্ত্রস্থ। মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসান আদাবর এবং মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী। লেদুহাসান ২০১৭ সালে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এসআর পলাশকে হত্যা করে। আদাবর থানায় তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা চলমান রয়েছে। একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের সাজা হয়েছে। সে মোহাম্মদপুর বেড়িবাধ এলাকায় একটি গাড়িতে আগুন দিয়ে দুজন মহিলাকে পুড়িয়ে হত্যা করেছিল যে মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!