1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ইউপি নির্বাচনে ভোট চাওয়ায় চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী, শ্বাশুড়ী, মেয়েসহ ৫ জনকে লাঠিপেটার অভিযোগ - Madaripur Protidin
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজৈরে ইউপি নির্বাচনে ভোট চাওয়ায় চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী, শ্বাশুড়ী, মেয়েসহ ৫ জনকে লাঠিপেটার অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ১.২৩ পিএম
  • ৭১০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোট চাওয়ায় চেয়ারম্যান প্রার্থী স্ত্রী, শ্বাশুড়ী, মেয়েসহ ৫ জনকে লাঠিপেটার অভিযোগ উঠেছে অপর এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় মারাতœক আহত বাজিতপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের স্ত্রী তিশা বেগম (৩০), মেয়ে ঢাবির শিক্ষার্থী প্রিয়াঙ্কা আক্তার (২০) ও শাশুড়ি সীমা বেগমকে (৫৫) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ওহামলার শিকার ভুক্তভোগীরা জানায়, বাজিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান (বর্তমান চেয়ারম্যান) প্রার্থী সিরাজুল ইসলামের(আনারস মার্কা) পক্ষে বিকেলে ভোট চাইতে মাচ্চর এলাকায় যান তার স্ত্রী, শ্বাশুড়ী, মেয়েসহ কর্মী-সমর্থকরা। এ সময় অপর চেয়ারম্যান প্রার্থী হালিম ফকিরের(ঘোড়া মার্কা) কর্মী-সমর্থকরা বাঁধা দেন। এতে উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সিরাজুল ইসলামের স্ত্রী, শ্বাশুড়ী, মেয়েসহ ৫ জনকে লাঠিপেটা করে হালিম ফকিরের সমর্থকরা- এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার বিচার দাবী করেছেন ভুক্তভোগীরা।

সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনে আধিপত্য ও প্রশ্নবিদ্ধ করতে সাবেক মেম্বর ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম আমাদের ওপর হামলা চালাচ্ছে। আমার স্ত্রী, মেয়ে ও শাশুড়িসহ লোকজন মাচ্চর এলাকায় নির্বাচনী প্রচারে গেলেই হামলা শিকার হয়েছেন। এব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি।

অভিযোগের বিষয় জানতে চাইলে অপর চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম ফকির বলেন, আমার লোকজন কোনো প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায় নাই। সিরাজুল তার পরাজয় জেনেই আমার বিরুদ্ধে কথিত সব অভিযোগ দিচ্ছে। যার কোনো ভিত্তি নেই।
এদিকে হামলার শিকার ঢাবি শিক্ষার্থী প্রিয়াঙ্কা আক্তার বলেন, নির্বাচনে বাবার পক্ষে আজ(মঙ্গলবার) প্রথম প্রচারে নেমেই হামলার শিকার হলাম। পুলিশ এসে আমাদের উদ্ধার করে । আমরা এ ঘটনার বিচার চাই।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদিক বলেন, ঐ এলাকায় ভোট চাইতে গেলে তারা হামলা ও হাতাহাতির শিকার হয়। নির্বাচনী এলাকায় আমাদের পুলিশি টহল আছে। বাজিতপুরের ঘটনাটি পুলিশ তাৎক্ষণিক গিয়ে নিয়ন্ত্রণ করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!