1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
তক্ষক নিয়ে ভয়ংকর প্রতারণা, র‌্যাব-৮ এর হাতে একজন আটক।   - Madaripur Protidin
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

তক্ষক নিয়ে ভয়ংকর প্রতারণা, র‌্যাব-৮ এর হাতে একজন আটক।  

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১১.৪৯ এএম
  • ৬৯০ জন পঠিত

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প অদ্য ১২/০৬/২০২২ইং তারিখ আনুমানিক ১৪:১০ ঘটিকায় পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন ০৬নং ওয়ার্ড, বালির হাওলা সাকিনস্থ ধৃত আসামী মোঃ সিদ্দিক মোল্ল্যার বসত বাড়ির ১০০ গজ পূর্ব পাশের্^ কাচা রাস্তার উপর নিজেই অবৈধ ০১ (এক) টি তক্ষক নিয়ে ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১৪:১০ ঘটিকার সময় উল্লিখিত স্থানে পৌঁছাইলে র‌্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত আসামীকে ধৃত করি। গ্রেফতারকৃত আসামী নাম হলো মোঃ সিদ্দিক মোল্লা(৫৪), পিতা-মৃত কাঞ্চন মোল্লা, সাং-০৬নং ওয়ার্ড, বালির হাওলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন কৃষক হলেও প্রতারণার মাধ্যমে তক্ষক বিক্রয় করাই তার প্রকৃত ব্যবসা। উদ্ধারকৃত তক্ষকটির দৈর্ঘ্য ১৫ (পনের) ইঞ্চি। যাহার ওজন ২২৫ (দুইশত পচিশ) গ্রাম। যাহার মূল্য অনুমান ৬,৫০,০০০/- (ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদি হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় বণ্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪(খ) ধায়ায় একটি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!