1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জমে উঠেছে টেকেরহাট বন্দরের কোরবানীর পশুর হাট  - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

জমে উঠেছে টেকেরহাট বন্দরের কোরবানীর পশুর হাট 

  • প্রকাশিত : বুধবার, ৬ জুলাই, ২০২২, ৬.২৭ পিএম
  • ৬৮৪ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের কোরবানির পশুর হাট জমে উঠেছে। আজ বুধবার সকাল থেকে দক্ষিন বঙ্গের বৃহত্তম টেকেরহাট বন্দরের হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে শুরু করে। দুপুরের পরই কোরবানির পশু দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাট। হাটে বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠলেও দাম চড়া থাকায় অনেক ক্রেতা ফিরে যাচ্ছেন। ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারি ক্রেতা ও দালাল থাকায় স্থানীয় ক্রেতারা পছন্দমতো গরু কিনতে পারেননি।

জানা গেছে, দক্ষিন বঙ্গের প্রবেশ দ্বার মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ত্রিমোহনায় সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ব্যবসা বানিজ্য সমৃদ্ধ ঐতিহ্যবাহী টেকেরহাট বন্দরের হাট দক্ষিন বঙ্গের অন্যতম বৃহত্তম হাট হিসেবে পরিচিত। সপ্তাহে শনিবার ও বুধবার হাটবার হলেও শুধু বুধবার গবাদিপশু কেনাবেচা হয়ে থাকে। তবে কোরবানির ঈদকে সামনে রেখে আগামী শনিবারও এ হাটে পশু কেনাবেচা হবে।

বুধবার দুপুরে হাটে গিয়ে দেখা গেছে, প্রচুর কোরবানির পশুর আমদানি হয়েছে। মোটামুটি কেনাবেচা হয়েছে বলে, ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। তবে হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি ছিল। তাই এ জাতের গরুর দাম তুলনামূলক বেশি ছিল। হাটে সবচেয়ে বড় গরুর দাম হাঁকা হয়েছিল ৫ লাখ টাকা।

কথা হয় গরুর পাইকার ওলিউর রহমানের সাথে। তিনি একটি বড় ষাড়ের দাম হেঁকেছেন, সাড়ে ৬ লাখ টাকা। ক্রেতারা দাম করেছেন, ৪ লাখ টাকা। এ বছর গরু লালন পালন করতে খরচ বেশী হওয়া গরুর দাম বেশী চাওয়ায় ক্রেতারা ঘুরছে বেশী ।

উপজেলার শংকরদী গ্রামের আব্বাস মুন্সী জানান, তারা কোরবানির জন্য দেশি জাতের মাঝারি গরু কিনতে এসেছেন। কিন্তু বড় গরুর তুলনায় এ ধরনের গরুর দাম বেশি। তাই তার মতো অনেক ক্রেতাই ফিরে যাচ্ছেন।
উপজেলার মজুমদার কান্দি গ্রামের সিদ্দিক জানান, এ বছর গরুর দাম অনেক বেশী । তাই আজ গরু না কিনে বাড়ি ফিরে যাচ্ছি । ছোট সাইজের গরু ৭০ থেকে ৮০ হাজার আর মাঝারি সাইজের গরু ১ লাখ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে ।

এদিকে হাটের ইজারাদার জানিয়েছেন, হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা যাতে প্রতারিত না হন সে জন্য মাইকে প্রচারণা চালানো হয়।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কাজী জহিরুল ইসলাম জানান, আমরা হাটে সার্বক্ষনিক মনিটরিং করছি এবং কোন গরুর সমস্যা হলে তাৎক্ষনিক বিনা মুল্যে চিকিৎসা দিচ্ছি। এ বছর এ এলাকায় চাহিদার তুলনায় গরু বেশী । তাই স্থানীয় চাহিদা মিটিয়ে অনেক গরু থেকে যাবে বলে আমি আসা করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!