1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্রে তৃতীয় শ্রেণীর পরীক্ষা গ্রহণ। তিন শিক্ষককে শোকজ - Madaripur Protidin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রাজৈরে পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্রে তৃতীয় শ্রেণীর পরীক্ষা গ্রহণ। তিন শিক্ষককে শোকজ

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১২.১১ পিএম
  • ৬৫৩ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।:
মাদারীপুরের রাজৈরে একটি প্রাইমারী স্কুলে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নপত্র দিয়ে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা গ্রহণ করেছেন সংশিষ্টরা শিক্ষকরা। বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বৌলগ্রাম এলাকায় প্রতিষ্ঠিত “৪১ নং মাচরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” তৃতীয় শ্রেণীর মূল্যায়ন পরিক্ষায় এ অসম্ভব ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে তদন্ত করে সত্যতা মিলেছে- জানিয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপা বিশ্বাস। জেলা শিক্ষা অফিসার তাপস পাল জানান, ঘটনার সত্যতা পাওয়ায় ইতোমধ্যে বৃহস্পতিবার বিকেলেই পরীক্ষা সংশ্লিষ্ট প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে শোকজ করা হয়েছে ও নতুন প্রশ্নপত্র তৈরী করে পুনরায় ভুক্তভোগী ৩য় ও ৫ম শ্রেনীর ওই শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার নিদের্শনা দেয়া হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, উপজেলার বৌলগ্রামের ৪১ নং মাচরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মূল্যায়ন (ফাইনাল) পরিক্ষা শুরু হয়েছে। সকাল সাড়ে ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী এবং দুপুর দেড়টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুধবার (২২-১১-২৩) তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গুরুত্বপুর্ন একটি বিষয়ের মধ্যে বিজ্ঞান পরীক্ষা ছিল। সকালে তৃতীয় শ্রেণীর ২৩জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসলে তাদের হাতে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নপত্র দেয় শিক্ষক কাজী শাহাজুল। এরপর পরীক্ষা চলে দীর্ঘ ২ ঘন্টা ৩০ মিনিট। এত দীর্ঘ সময় পার হয়ে গেলেও ভুলটি কারো চোখে ধরা পড়েনি। পরে দুপুরে পঞ্চম শ্রেণীর ২৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে আসলে বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র উলটপালট হওয়ার ঘটনা ধরা পড়ে। উপয়ান্ত না দেখে একপর্যায়ে তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ওই প্রশ্নপত্র ফিরিয়ে এনে পঞ্চম শ্রেণীর পরীক্ষা গ্রহণ করে শিক্ষকরা। পরবর্তীতে এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দেন অভিভাবকরা এবং ক্ষোভের সৃষ্টি হয় অভিভাবকদের মধ্যে।

ভুক্তভোগী তৃতীয় শ্রেণীর পরিক্ষার্থীরা জানায়, আমাদের যে প্রশ্ন দিছে তাতে কোন কিছুই কমন পড়ে নাই। তাই আমাদের পরিক্ষা ভালো হয় নাই। আমরা পরীক্ষা দিয়ে চলে যাওয়ার পর আমাদের বাড়ি গিয়ে প্রশ্নপত্র ফেরত এনেছেন রবিউল ভাই (স্কুলের দপ্তরি)।

এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক কাজী শাহাজুল বলেন, প্রধান শিক্ষক টিপু সুলতান আমার হাতে যেভাবে প্রশ্নপত্র দিয়েছেন, আমি সেইভাবে এনেই পরিক্ষার্থীদের হাতে দিয়েছি। কিন্তু প্রশ্নপত্র চেক করে দেখি নাই।

স্কুলের প্রধান শিক্ষক টিপু সুলতান বলেন, বিজ্ঞান পরীক্ষার দিন আমার খালা মারা যাওয়ায় তড়িঘড়ি করে সহকারী শিক্ষকদের কাছে প্রশ্নপত্র দিয়ে চলে যাই। ভুলের বিষয়টি আমি বিকেলে জানতে পারি। তৃতীয় শ্রেণীর প্রশ্নের জায়গায় পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র দেওয়ায় আমি দুঃখিত। একই জায়গায় দুটি শ্রেণীর প্রশ্নপত্র থাকায় আমি বিষয়টি খেয়াল করিনি।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপা বিশ্বাস বলেন, বৃহস্পতিবার (২৩-১১-২৩) সরেজমিনে তদন্ত করে এ ঘটনার সত্যতা পেয়েছি। এসময় বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিল। আমি আমার উর্ধতন কর্মকর্তাদের কাছে এ প্রতিবেদনটি সাবমিট করেছি। পরবর্তীতে তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন ।
জেলা শিক্ষা অফিসার তাপস পাল জানান, ঘটনার সত্যতা পাওয়ায় ইতোমধ্যে বৃহস্পতিবার বিকেলেই পরীক্ষা সংশ্লিষ্ট তিন শিক্ষককে শোকজ করা হয়েছে ও নতুন প্রশ্নপত্র তৈরী করে পুনরায় ভুক্তভোগী ৩য় ও ৫ম শ্রেনীর ওই শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার নিদের্শনা দেয়া হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!