1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাট-গোপালগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত  - Madaripur Protidin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

টেকেরহাট-গোপালগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত 

  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১২.০১ পিএম
  • ৭২৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ড্রাইভারসহ দুই কিশোর নিহত হয়েছে । বুধবার রাত ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । নিহত মোটরসাইকেল ড্রাইভার হাফিজুল মাতুব্বর (১৮) উপজেলার দক্ষিন গঙ্গারামপুর গ্রামের ওমর মাতুব্বরের ছেলে ও আরোহী ফায়জুল মাতুব্বর (১৫) একই এলাকার মোফাজ্জেল মাতুব্বরের ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে ওই দুই কিশোর মোটরসাইকেল নিয়ে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের ঘুরতে বের হয় । বিভিন্ন স্থানে ঘুরে টেকেরহাটের দিকে আসতেছিল । পথিমধ্যে রাত ১০টার দিকে মহাসড়কের শান্তিপুর নামক স্থানে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুতগামী মোটরসাইকেলটি ধাক্কা লাগে । এসময় মোটরসাইকেল ড্রাইভার হাফিজুল মাতুব্বর ও আরোহী ফায়জুল মাতুব্বর সড়কের উপর পড়ে যায় । পরে স্থানীয়রা তাদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষনা করেন । তাদের এই অকাল মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!